T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২১৫৬১

'কম্পিউটার বাগ' হলো ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
সমাধান
'কম্পিউটার বাগ' হলো - - - সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। সফটওয়্যার বাগ হল কম্পিউটারের একটি ত্রুটি । এই ত্রুটির কারণে কম্পিউটারের প্রোগ্রাম বা সিস্টেম যে কোন কাজ এর ফলাফল ভুল আসবে যেটাকে বলা হয় সফটওয়্যার বাগ । সফটওয়্যার বাগ ফিক্স করার পদ্ধতি কে ডিভাগিং বলা হয় এবং বাগ গুলো চিহ্নিত করার জন্য ফরমাল টেকনিক ও টুলস ব্যবহার করে থাকা হয়। ১৯৫০ সাল থেকে কিছু কম্পিউটার ডিজাইন করা হয় সফটওয়্যার বাগ সনাক্ত এবং স্বয়ংক্রিয় ভাবে অটো কারেকশন সহ।
২১৫৬২

বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডিসেম্বর , ১৯৫৫
সমাধান
বান্দুং হচ্ছে ইন্দোনেশিয়ার একটি শহর। জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে এই ‘বান্দুং সম্মেলন’ এক গুরুত্বপূর্ণ ঘটনা । ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮ থেকে ২৪শে এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে ‘বান্দুং সম্মেলন’ অনুষ্ঠিত হয় । জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম পদক্ষেপ ছিল ১৯৫৫ সালের বান্দুং সম্মেলন। ওই সসম্মেলনে ১০ টি নীতি গৃহীত হয়।
২১৫৬৩

স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চারবার
সমাধান
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল - - - চারবার। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা ১৬১০, ১৬৬০, ১৯০৫ ও ১৯৪৭ সালে মোট চারবার বাংলার রাজধানীর মর্যাদা পায়।
২১৫৬৪

বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মালাক্কা প্রণালী
সমাধান
বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - - - - মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী দক্ষিণ - পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ ৮০৫ কিমি (৫০০ মা) সমুদ্রপ্রণালী। ১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দের মধ্যে দ্বীপমালা উপর শাসিত মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়।
২১৫৬৫

খন্দকের যুদ্ধ সংঘটিত হয় ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬২৭ সালে
সমাধান
খন্দকের যুদ্ধ সংঘটিত হয় - - ৬২৭ সালে। খন্দকের যুদ্ধ ৫ হিজরিতে (৬২৭ খ্রিষ্টাব্দ) সংঘটিত হয়। এসময় ২৭দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে। জোট বাহিনীর সেনাসংখ্যা ছিল প্রায় ১০, ০০০ এবং সেসাথে তাদের ৬০০ ঘোড়া ও কিছু উট ছিল। অন্যদিকে মদিনার বাহিনীতে সেনাসংখ্যা ছিল ৩, ০০০। যুদ্ধের প্রস্তুতি হিসেবে মদিনার বাইরে খন্দক বা পরিখা খনন করার ফলে যুদ্ধের এরূপ নাম প্রদান করা হয়েছে। সালমান ফারসি এরূপ পরিখা খননের পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় যার অর্থ জোটের যুদ্ধ।
২১৫৬৬

Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৭২ সালে
২১৫৬৭

'এন্টোমোলোজী' হচ্ছে ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কীটপতঙ্গ বিদ্যা
সমাধান
'এন্টোমোলোজী' হচ্ছে - - - কীটপতঙ্গ বিদ্যা। প্রাণিবিজ্ঞানের ফলিত শাখা যেখানে কি পোকা সম্পর্কিত যাবতীয় বিষয় সমূহ বৈজ্ঞানিক কীটপতঙ্গ বিদ্যা বলা হয়।
২১৫৬৮

The Asian Drama গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গুনার মিরডাল
সমাধান
গুনার মিরডাল ৬ ডিসেম্বর ১৮৯৮ - ১৭ মে ১৯৮৭) একজন সুইডিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী। ১৯৭৪ সালে তিনি "অর্থনৈতিক ও সামাজিক ও প্রাতিষ্ঠানিক ঘটনাগুলির পারস্পরিক নির্ভরতার তাত্পর্যপূর্ণ বিশ্লেষণের জন্য অর্থ ও অর্থনৈতিক বৈষম্যের তত্ত্ব এবং তাদের তাত্পর্যপূর্ণ বিশ্লেষণের জন্য" ফ্রেডরিখ হায়েকের সাথে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
২১৫৬৯

২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হবে ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রিও ডি জেনিরো
সমাধান
২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হবে - - রিও ডি জেনিরো। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। অলিম্পিক আন্দোলন থেকেই বিংশ এবং একবিংশ শতাব্দিতে অলিম্পিক গেমসে অনেক ধরনের পরিবর্তন এসেছে। ২০১৬ সালে ৩১ তম অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে।
২১৫৭০

ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1864
সমাধান
ঢাকা পৌরসভা গঠিত হয় ১৮৬৪ সালে। স্বাধীন বাংলাদেশে পৌরসভা অধ্যাদেশ জারি হয় ১৯৭৭ সালে। বাংলাদেশের স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে বাংলাদেশের পৌরসভাগুলো প্রতিষ্ঠিত ও পরিচালিত।