২১৫৭১
জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী ----
উত্তর
সৈয়দ মঈনুল হোসেন
সমাধান
জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী - - - - সৈয়দ মঈনুল হোসেন।
জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত।
এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত।
২১৫৭২
ওয়ান ডে ক্রিকেট সিরিজের প্রথম দুেই ম্যাচে যারা ৫টি উইকেট পেয়েছে তাদের বোলিং কোচ-
উত্তর
হিথ স্ট্রিক
২১৫৭৪
‘কোপা আমেরিকা-২০১৫’ েএর কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি নিম্নের যে দেশ-
উত্তর
ভেনিজুয়েলা
২১৫৭৫
কোন সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
উত্তর
1789
সমাধান
১৭৮৯ সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়।
ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়।
২১৫৭৭
বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি কোন সম্প্রদায়ের?
উত্তর
খাসিয়া
সমাধান
কাঁকন বিবি, আসল নাম কাঁকাত হেনিনচিতা।
তিনি মুক্তিবেটি নামে পরিচিত।
উপজাতি খাসিয়া।
খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন।
২১৫৭৮
কান চলচ্চিত্র উৎসব-২০১৫ তে ‘স্বর্ণপাম’ বিজয়ী ছবি-
উত্তর
ধীপান
সমাধান
কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব।
ভেনিস চলচ্চিত্র উৎসব এবং বার্লিন চলচ্চিত্র উৎসবের সাথে কানকেও সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেয়া হয়।
১৯৪৬ সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে।
২১৫৮০
সম্প্রতি ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করেছে?
উত্তর
অটল বিহারী বাজপেরী