২১৫৮১
প্রথম বারের মত আদিবাসী সম্প্রদায় থেকে প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে-
উত্তর
সুরেন্দ্র কুমার সিনহা
২১৫৮৩
নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো-----
উত্তর
সূর্য
সমাধান
নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।
বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (বায়োগ্যাস, বায়োম্যাস, বায়োফুয়েল), ভূ - তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র - তাপ, জোয়ার - ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
২১৫৮৪
বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলার অবস্থিত?
উত্তর
পাটগ্রাম
সমাধান
বুড়িমারী স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। সোনাহাট স্থলবন্দর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত। বর্তমান মোট স্থলবন্দরের সংখ্যা 24 টি। সর্বশেষ স্থলবন্দর হলো বাল্লা (চুনারুঘাট, হবিগঞ্জ) ।
২১৫৮৫
দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক?
উত্তর
মুহাম্মদ বিন তুঘলক
সমাধান
দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর ও মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান।
২১৫৮৬
UNEP কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
১৯৭২ সালে
সমাধান
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি১.UNEP এর পূর্নরূপ কী?- United Nations Environment Programme.২. UNEP কবে প্রতিষ্ঠিত হয়?- ১৯৭২ সালে।৩. UNEP এর সদর দপ্তর কোথায়?- নাইরোবি, কেনিয়া।৪. UNEP এর ১ম নির্বাহী পরিচালক কে?- মাওরিক এফ স্ট্রং।৫. UNEP এর বর্তমান নির্বাহী পরিচালক কে?- Inger Andersen
২১৫৮৭
ভারত স্বাধীনতা আইন পাস হয় কবে?
উত্তর
১৮ জুলাই ১৯৪৭ সালে
সমাধান
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনা।
ভারত বিভক্তি সংক্রান্ত লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা করেন ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাস করে।
২১৫৮৮
প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
উত্তর
ঢাকাতে
সমাধান
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা।
এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।
গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়।
২১৫৮৯
স্বাধীনতা সংগ্রামরে সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
উত্তর
লে. কর্নেল (অব.) আব্দুর রব
সমাধান
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লে.কর্ণেল (অব) আব্দুর রব।
প্রধান সেনাপতি এমএজি ওসমানী।
বিমানবাহিনীর প্রধান ও সেনাপতি ছিলেন এ কে খন্দকার।
২১৫৯০
পাকিস্তান সর্বশেষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ১৯৯৮ সালের-
উত্তর
২৮ মে
সমাধান
১৯৯৮ সালের ২৮ মে মাসে ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন, ১৪ বছর পর এই প্রথম পাকিস্তান একটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে।
পোখরান রেঞ্জে মাটির তলায় তিনটি ভিন্ন ভিন্ন ধরণের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।