T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২১৫৯১

”I have a dream" - উক্তিটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মার্টিন লুথার কিং ‍জুনিয়র
সমাধান
মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনকারী মার্টিন লুথার কিং। ১৯৬৩ সালে ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসিতে কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক মুক্তি, চাকরির সমতা অর্জন সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমাবেশ করেন। সেই সমাবেশে তিনি I have a dream উক্তিটি করেন।
২১৫৯২

বিশ্ব ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রিও-ডি-জেনিরো
সমাধান
ব্রাজিলের রিওডি জেনেরিওতে ১৯৯২ সালের জুন মাসে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। এর অফিসিয়াল নাম জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
২১৫৯৩

চেতনা-৭১ স্থাপত্যটির অবস্থান-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
সমাধান
চেতনা - ৭১ নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য দেশের দুটি স্থানে রয়েছে। কুষ্টিয়া পুলিশ লাইন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। চেতনা - ৭১ ভাস্কর্যটির স্থপতি মৃণাল হক।
২১৫৯৪

কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জাপান
সমাধান
অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ ২০১৬ - ১৭ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত) সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (৬৪৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার)। এর পরে রয়েছে রাশিয়া (৯২.৪১ মিলিয়ন মার্কিন ডলার), ভারত (৮০.২৩ মিলিয়ন মার্কিন ডলার)। তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ (১৩৯৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার)।
২১৫৯৫

লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৭৭৬ সালে ১৭৭৬ সালে
সমাধান
১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। পলাশীর যুদ্ধের ১০ বছর পর ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। লর্ড ক্লাইভ অপমানের জ্বালা সহ্য না করতে পেরে ১৭৭৪ সালের ২২ নভেম্বর আত্মহত্যার পথ বেছে নেন।
২১৫৯৬

নিচের কোন দেশটি ক্যারাবিয়ান অঞ্চলে অবস্থিতি নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কানাডা
সমাধান
কানাডা ক্যারিবীয় দ্বীপ নয়। কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটার দশটি প্রদেশ ও তিনটি অধীন অঞ্চল ও আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। হা যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশে পরিণত করেছে।
২১৫৯৭

মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1958
২১৫৯৮

মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজাকিস্তান
সমাধান
কাজাখিস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে রাশিয়া, পূর্বে গণচীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান, ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত। তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা (পূর্বের নাম) বা নুর - সুলতান (বর্তমান নাম) শহর দেশটির রাজধানী।
২১৫৯৯

মস্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস্ কার নিকটে হস্তান্তর করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেপজা
সমাধান
আদমজী জুট মিল্‌স ছিল একটি পাটকল। বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে অবস্থিত এই কারখানাটি পৃথিবীর বৃহত্তম পাটকল হওয়ায় বিখ্যাত ছিল। ১৯৫০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আদমজী জুট মিল্‌স তদানীন্তন পূর্ব পাকিস্তানের ২য় পাটকল (প্রথমটি হল বাওয়া পাট কল)। পূর্ব পাকিস্তান (বর্তমানের বাংলাদেশ) এর উন্নতমানের পাট ব্যবহার করে আদমজী পাটকলে বিভিন্ন পাটজাত দ্রব্য প্রস্তুত করা হতো। এটিকে একসময় বলা হত প্রাচ্যের ডান্ডি (স্কটল্যান্ডের ডান্ডির নামানুসারে)। ১৯৭০ এর দশকে প্লাস্টিক ও পলিথিন পাটতন্তুর বিকল্প রূপে আত্মপ্রকাশ করলে আদমজী পাটকলের স্বর্ণযুগের অবসান হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটিকে জাতীয়করণ করা হয়। তখন থেকে ১৯৮০ এর দশকের কয়েকটি বছর ব্যতীত অন্য সব বছর এটি বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। শ্রমিক ও মূলত বামপন্থী রাজনৈতিক দলগুলোর বাধা সত্ত্বেও ২০০২ খ্রিস্টাব্দের ৩০শে জুন এই কলটি বন্ধ করে দেয়া হয় বর্তমানে মিলটির ১নং ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পরিণত করা হয়েছে। ২নং ইউনিটটি পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।
২১৬০০

বাংলাদেশের শীতলতম স্থান-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শ্রীমঙ্গল
সমাধান
শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি অঞ্চল, এটি সিলেট বিভাগে অবস্থিত। পুরো শ্রীমঙ্গল জুড়ে রয়েছে চা বাগান, প্রায় ৪০টি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে। বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রি তাপমাত্রা)। এটি আমাদের দেশের বৃষ্টিপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত একটি অঞ্চল। শ্রীমঙ্গল এমন একটি অঞ্চল যেখানে শীত ছাড়া সারাবছরই নাতিশীতোষ্ণ অবস্থায় থাকে।