২১৬০১
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-
উত্তর
১৯৮০ সালে
সমাধান
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত।
বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর।
এটি ১৯৮০ সালে এর কার্যক্রম শুরু করার পরে।
পূর্বের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তেজগাঁও বিমানবন্দর থেকে এর কার্যক্রম স্থানান্তর করা হয়।
২১৬০৩
বাংলাদেশের প্র্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র-
উত্তর
বেতবুনিয়া
সমাধান
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র দেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র।
৩০ জানুয়ারী ১৯৭০ খ্রি: তারিখে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ জুন ১৯৭৫ খ্রি: বেতবুনিয়া ভূ - উপগ্রহ উদ্বোধন করেন।
২১৬০৪
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয়-
উত্তর
২০১২ সালে
সমাধান
বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটির বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ সালে।
এ গ্রন্থটি ১৯৬৬ - ১৯৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ থাকা অবস্থায় ১৯৫০ দশকের ঘটনাবলী তুলে ধরেছে। ।
২১৬০৫
বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন তারিখে?
উত্তর
১ আগস্ট
সমাধান
২৩ নভেম্বর ১৯৭৪ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে পাস হয়।
কিন্তু ভারত তা না করায় বাস্তবায়িত হয়নি।
১ আগস্ট ২০১৫ ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।
২১৬০৬
সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স-
উত্তর
২৫ বছর
সমাধান
বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স হতে হবে ২৫ বছর।
তিনি জাতীয় সংসদ নির্বাচনের পর হতে তার মেয়াদ ৫ বছর।
তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকেন।
২১৬০৭
বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা -
উত্তর
৫০ টি
সমাধান
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
বাংলাদেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট।
আইনসভার মোট সদস্য সংখ্যা হলো ৩৫০ জন।
তার মধ্যে নারী সংরক্ষিত আসন হলো ৫০ টি।
২১৬০৮
সংবিধানে কত নং অনুচ্ছেদে সরকারী কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে?
উত্তর
১৩৭ নং
সমাধান
১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়।
প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে।
একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
২১৬০৯
মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা -
উত্তর
৬৮ জন
সমাধান
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
বীরশ্রেষ্ঠ - ৭ জন
বীর উত্তম - ৬৮ জন
বীর বিক্রম - ১৭৫ জন
বীর প্রতীক - ৪২৬ জন
১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়।
২১৬১০
For the first time 'Islamic Index' has been introduced in the share market of:
উত্তর
Bahrain
সমাধান
পাহাড়ি দ্বীপ - মহেশখালী।