২১৬১১
কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়-
উত্তর
১৯৭৬ সনে
সমাধান
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি।
তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত।
তাকে ১৯৭৬ সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
২১৬১২
Backward integration
উত্তর
a vertical integration in which a consumer of raw materials acquires its supplies .
সমাধান
Backward integration is a form of vertical integration in which a company expands its role to fulfill tasks formerly completed by businesses up the supply chain.
In other words, backward integration is when a company buys another company that supplies the products or services needed for production.
২১৬১৩
বাংলাদেশে বৃহত্তম স্থল বন্দর -
উত্তর
বেনাপোল
সমাধান
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল।
বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর।
বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত।
এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউজ। স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী বন্দরনগরী বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি পৌরশহর।
২১৬১৪
The first Bangladeshi woman to climb the world's highest peak, the Mount Everest is:
উত্তর
Nishat Majumder
২১৬১৫
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য -
উত্তর
১৮ কিমি
সমাধান
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র।
পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত।
১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
২১৬১৬
The soft loan window of the World Bank is:
উত্তর
IDA
সমাধান
বিশ্বব্যাংকের পাঁচটি অঙ্গসংস্থার মধ্যে International Development Association (IDA) প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। এটি স্বল্পোন্নত দেশ গুলোকে সহজ শর্তে ঋণদানের জন্য soft loan window নামে পরিচিত৷
২১৬১৭
পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা -
উত্তর
ধর্মপাল
সমাধান
পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১ - ৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন।
২১৬১৮
Who is the father of Geometry?
উত্তর
Euclid
সমাধান
জ্যামিতির জনক হলেন ইউক্লিড। এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের, পিথাগোরাস সংখ্যাতত্ত্বের, নিউটন ক্যালকুলাসের এবং ক্যাপলার গ্রহ বিষয়ক গতিসূত্রের জন্য পরিচিত।
২১৬১৯
ওডিআই ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে?
উত্তর
কেনিয়া
সমাধান
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডের একটি তালিকা।
এ তালিকায় আছে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে দলীয় ও ব্যক্তিগত পরিসংখ্যান।
বাংলাদেশ প্রথম ওডিআই খেলে ৩১ মার্চ ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ প্রথম ওডিআই জয় পায় কেনিয়ার বিপক্ষে ১৭ মে ১৯৯৮ সালে।
২১৬২০
বিশ্বের কোন নগনটি দু’টি মহাদেশে বিস্তৃত?
উত্তর
ইস্তানবুল
সমাধান
ইস্তাম্বুল তুরস্কের অন্যতম প্রধান শহর। এর পুরোনো নাম কন্সটান্টিনোপল।
এছাড়া এটি বাইজান্টিয়াম পরিচিত ছিল।
এটি পূর্বে উস্মানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। ১৪৫৩ সালে এটি তৎকালীন উস্মানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষিত হয়।
এটি তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল। ১৯২৩ সাল পর্যন্ত এখানেই ছিল তুরস্কের রাজধানী।