২১৬২১
বাংলাদেশে কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গিয়েছে?
উত্তর
মহাস্থানগড়
সমাধান
মহাস্থানগড়ে বাংলাদেশের মৌর্য শিলা লিপি পাওয়া গেছে।
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।
এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
২১৬২২
পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী নয় কোনটি?
উত্তর
গারো
সমাধান
গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
ভারতে মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কারবি আংলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, নেত্রকোণা, নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় গারোরা বাস করে।
২১৬২৩
বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর
১৯৭৪ সালে
সমাধান
স্বাধীন বাংলাদেশের জন্য ১৭ সেপ্টেম্বর একটি অন্যতম ঐতিহাসিক দিন।
১৯৭৪ সালের বাংলাদেশ প্রথম আনুষ্ঠানিকভাবে ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
আর এ যোগদানের এক সপ্তাহ পর একই মাসের ২৫ তারিখ জাতিসংঘ সাধারণ পরিষদে বাঙ্গালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করে বিশ্বসভায় বাংলাদেশকে নজিরবিহীন এক সম্মানের আসনে অধিষ্ঠিত করেন।
২১৬২৪
অপরাজেয় বাংলার ভাস্কর কে?
উত্তর
সৈয়দ আবদুল্লাহ খালেদ
সমাধান
অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য।
এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
অপরাজেয় বাংলা নামকরণটি করেছিলেন মুক্তিযাদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী (১৯৩৮ - ২০১৭)।
২১৬২৫
বাংলাদেশের মূল্য সংযোজন কর চালু করা হয়-
উত্তর
১৯৯১ সালে
সমাধান
অধ্যাদেশের আটটি ধারা (যেগুলি মূসক পদ্ধতিতে নিবন্ধিত হওয়া এবং মূসক কর্তৃপক্ষের নিয়োগ ও ক্ষমতা সংক্রান্ত ছিল) ২ জুন ১৯৯১ থেকে এবং বাকি ধারাগুলি ১ জুলাই ১৯৯১ থেকে কার্যকরী করা হয়।
জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে।
বিলটি পরদিন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং মূল্য সংযোজন কর আইন ১৯৯১ হিসেবে কার্যকরী হয়।
২১৬২৬
ভাষা আন্দোলনের সূত্রপাত হয় -
উত্তর
১৯৪৮ সালে
সমাধান
ভাষা আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৮ সাল থেকে।
বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন।
মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে।
২১৬২৭
সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে-
উত্তর
নয়াদিল্লি
সমাধান
দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয় (এসএইউ) হল দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট সদস্য রাষ্ট্র দ্বারা মনোনীত একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।
আটটি দেশ হলো: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ২০১০ সালে ভারতের আকবর ভবনের একটি অস্থায়ী ক্যাম্পাসে ছাত্র ভর্তি শুরু করে।
এর স্থায়ী ক্যাম্পাস হবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনৌ) এর পাশে ভারতের দক্ষিণ দিল্লির ময়দান গাঢ়ি তে।
২১৬২৮
SAPTA অর্থ কি?
উত্তর
SAARC Preferential Trading Arrahgement
সমাধান
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) সার্কচুক্তিভুক্ত দেশসমুহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে এবং ইংরেজিতে সাফটা (SAFTA) বলা হয়।
২০০৪ সালের জানুয়ারি মাসে ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সাফটা চুক্তির পূর্বে বাণিজ্য সংক্রা্ন্ত আরেকটি চুক্তি ১৯৯৩ সালে ঢাকায় স্বাক্ষরিত হয়েছিল।
এ চুক্তিটি ইংরেজিতে SAARC Preferential Trading Arrangement সংক্ষেপে SAPTA (সাপটা) নামে অভিহিত।
সাপটার আওতায় চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে বাণিজ্য উদারিকরণ সংক্রা্ন্ত কয়েকটি পদক্ষেপ গ্রহণ করার বিধান রাখা হয়েছিল।
২১৬২৯
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি -
উত্তর
মাইনুল হোসেন
সমাধান
জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা।
এটি সাভারে অবস্থিত।
এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে।
২১৬৩০
A Farewell to Arms' was written by:
উত্তর
Ernest Hemingway
সমাধান
আরনেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস হলো 'A Farewell to Arms' for Whom the Bell Tolls', 'Old Man and The Sea' প্রভৃতি।