২১৭৩৬
বাংলাদেশ সংসদের প্রথম স্পীকার কে ছিলেন?
উত্তর
মোহাম্মদ উল্লাহ
সমাধান
মোহাম্মদউল্লাহ (২১ অক্টোবর ১৯২১ - ১১ নভেম্বর ১৯৯৯) তার পূর্ণ নাম মোহাম্মদ মোহাম্মদউল্লাহ।
তিনি আইনজীবী, রাজনীতিক এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।
তিনি ছিলেন সংসদ সদস্য, ডেপুটি স্পীকার ও স্পীকার
২১৭৩৯
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর
এ্যালেন গিনেসবার্গ
সমাধান
সেপ্টেম্বর অন যশোর রোড বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারতের কলকাতায় এসেছিলেন।
কলকাতার বেশ কয়েকজন সাহিত্যিকের সাথে তার বন্ধুত্ব ছিল যার মধ্যে একজন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি সুনীলের বাড়িতেই উঠেছিলেন।
তখন বাংলাদেশ থেকে অনেক শরণার্থী পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী অন্যান্য শহরে আশ্রয় নিয়েছিল।
ব্রিটিশ রাজের সময় পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গের সংযোগকারী সড়ক হিসেবে কাজ করতো "যশোর রোড"।