২১৭৫১
'Democracy is a government of the people, by the people, for the people'- উক্তিটি কার?
উত্তর
আব্রহাম লিংকন
সমাধান
আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
তিনি রিপাবলিকান পার্টির প্রথম রাষ্ট্রপতি, এবং ১৮৬১ হতে ১৮৬৫ সাল পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
দাস প্রথার চরম বিরোধী লিংকন ১৮৬০ সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান ও মুক্তি ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন।
২১৭৫৩
পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি
উত্তর
United State Library of Congress
সমাধান
আমেরিকান লাইব্রেরী অব কংগ্রেস পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরী ।
সুবিশাল এই লাইব্রেরীর সংগ্রহে আছে সর্বাধিক সংখ্যক বই, রেকর্ডিংস ,মানচিত্র ও পাণ্ডুলিপি ।
এগুলো সংখ্যায় ৩৩,০১২,৭৫০ টি ।
এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং আমেরিকার সব থেকে পুরোনো লাইব্রেরী । আমেরিকান লাইব্রেরী অব কংগ্রেস স্থাপিত হয়েছিল ১৮০০ সালে ।
প্রেসিডেন্ট জন অ্যাডামস যখন সরকারী কার্যাবলী ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটন এ স্থানান্তর করেন তখন থেকে এর যাত্রা শুরু ।
২১৭৫৬
ভূটানের মুদ্রার নাম কি?
উত্তর
গুলট্রাম
সমাধান
ভুটানের মুদ্রার নাম - গুল্ট্রাম।
ভারত, পাকিস্তান ও নেপালের মুদ্রার নাম - রূপি।