২১৭৬১
পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় কোন দেশে?
উত্তর
চীন
সমাধান
চীন পৃথিবীর সবচেয়ে বেশী গম উৎপাদন কারী দেশ।
চীনে মোট ২৪ মিলিয়ন হেক্টর জমিতে প্রতি বছর কম বেশী ১২৭ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়।
প্রধানত চীনে ইয়োলো নদী ও হুয়াই নদীর তীরে গমের চাষবাস ভাল হয়।
২১৭৬২
কোন দু’টি সুন্দরবনের বৃক্ষ?
উত্তর
গেওয়া ও গরান
সমাধান
সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্রের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী,গেওয়া, ঝামটি গরান এবং কেওড়া।
১৯০৩ সালে প্রকাশিত প্রেইন এর হিসেব মতে সর্বমোট ২৪৫টি শ্রেণী এবং ৩৩৪টি প্রজাতির উদ্ভিদ রয়েছে।
ব - দ্বীপিয় নয় এমন অন্যান্য উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি এবং উচ্চভূমির বনাঞ্চলের তুলনায় বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমিতে উদ্ভিদ জীবনপ্রবাহের ব্যাপক পার্থক্য রয়েছে।
২১৭৬৪
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়?
উত্তর
বিদ্যুৎ উৎপাদনে
সমাধান
বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
প্রাকৃতিক গ্যাস ভূত্বকে প্রাপ্ত দাহ্য গ্যাসের মিশ্রণ (প্রায়ই খনিজ তেলের সঙ্গে সম্পৃক্ত থাকে)। কয়লা ও তেল ছাড়া বিশ্বের তিনটি জীবাশ্ম জ্বালানির অন্যতম।
অন্যভাবে বলতে গেলে, স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে অবস্থিত হাইড্রোকার্বনই প্রাকৃতিক গ্যাস।
এর প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন হলেও ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদানও এতে বিদ্যমান থাকতে পারে।
২১৭৬৫
জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
উত্তর
২৪ অক্টোবর
সমাধান
জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়।
সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
২১৭৬৯
আন্তর্জাতিক স্থায়ী সালিশী আদালত কোথায় অবস্থিত
উত্তর
হেগ
সমাধান
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত।
এটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে।
এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া। এটিকে সংক্ষেপে আইসিজে(ICJ )বলা হয়।
২১৭৭০
উইরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ‘ইউরো’ গ্রহণ করেনি?
উত্তর
ইংলান্ড
সমাধান
ইউরো হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা।
বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত।
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।