T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২১৭৮১

The Audacity of Hope গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Barak Obama
সমাধান
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে তিনটি বই লেখেন। এগুলো হলো ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’, ‘দ্য অডাসিটি অব হোপ’ ও শিশুদের জন্য লেখা বই ‘অব দ্য আই সিং’। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্মৃতিকথা প্রকাশ করেন।
২১৭৮২

নিম্নের কোন দেশ ২০১৫ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চিলি
সমাধান
২০১৫ এর ১১ জুন হতে ৪ জুলাই পর্যন্ত চিলিতে এটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পূর্বের চ্যাম্পিয়ন ছিল উরুগুয়ে কিন্তু তারা কোয়াটার - ফাইনালে স্বাগতিকদের কাছে হেরে বাদ পড়ে যায়। গোলশূন্য ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টিতে আর্জেন্টিনা হারিয়ে চিলি তাদের প্রথম শিরোপা জয় করে।
২১৭৮৩

‘বাঙ্গালীর ইতিহাস’ - বইটির লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নীহাররঞ্জন রায়
সমাধান
শিল্প - ইতিহাস চর্চায় নীহাররঞ্জন রায় প্রথম খ্যাতি অর্জন করেন এবং এ বিষয়টিই ইতিহাসের সমন্বিত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তাঁর গবেষণার ভিত্তি হয়ে উঠেছিল। মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে তাঁর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।
২১৭৮৪

বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্টিত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নেত্রকোনায়
২১৭৮৫

একুশে পদক প্রবর্তিত হয় কোন সাল থেকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1976
২১৭৮৬

ভারত স্বাধীন দেশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে কবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬ ডিসেম্বর, ১৯৭১