২১৯৯১
গত ২১ জুন ২০০৫ তারিখে যাত্রাবাড়ী-গুলিস্থান ফ্লাইওভার নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্মাণ শেষে এ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত হবে?
উত্তর
১১.৮ কিমি
সমাধান
দেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানিফ (পূবনাম যাত্রাবাড়ী - গুলিস্তান ফ্লাইওভার) ফ্লাইওভারের দৈর্ঘ্য র্যাম্পসহ ১১.৮ কিমি। ৪ জুন ২০০৬ - এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয় ২২ জুন ২০১০। চার লেনবিশিষ্টি ফ্লাইওভারের র্যাম্পের সংখ্যা ১৩টি।
২১৯৯২
কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে?
উত্তর
কর্কটক্রান্তি রেখা
সমাধান
নিরক্ষরেখা ২৩.৫০ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০০ দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।
২১৯৯৩
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর
৪,১৪৪ কিমি
সমাধান
বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিমি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য প্রচলিত তথ্য মতে, ৪,১৪৪ কিমি এবং মিয়ানমারের সাথে ২৮৩ কিমি। তবে বর্ডার গার্ড বাংলাদেশ - এর তথ্য মতে ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য ৪১৫৬ কিমি, মিয়ানমারের সাথে ২৭১ কিমি এবং জলসীমা ৭১১ কিমি।
২১৯৯৪
’সোনা মসজিদ’ স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তর
চাঁপাইনবাবগঞ্জ
সমাধান
বর্তমানে দেশে মোট ২২টি স্থলবন্দর আছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল।
২১৯৯৫
কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর
গড়াই
সমাধান
কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
গড়াই নদীর তীরে অবস্থিত।
লালনের মাজার ছাড়াও এ জেলার শিলাইদহে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এ জেলাতে রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়।
২১৯৯৬
ঢাকা থেকে সড়ক পথে পঞ্চগড় জেলায় দূরত্ব কত?
উত্তর
৪৪৩ কিমি
সমাধান
[Note: বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল পকেট বুক ২০১১ - এর তথ্য মতে, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৪৩ কিমি।]
২১৯৯৭
’গম্ভীরা’ কোন অঞ্চলের লোকসঙ্গীত?
উত্তর
রাজশাহী
সমাধান
‘গম্ভীরা’ চাঁপাইনবাবগঞ্জের লোকসঙ্গীত। ভাওয়াইয়া ও চটকা রংপুর, ভাটিয়ালী ময়মনসিংহ অঞ্চলের গান।
২১৯৯৮
প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো?
উত্তর
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
সমাধান
সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। আবার কেউ কেউ মনে করেন, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট গঠিত হয়েছিল। আবার অনেকের মতে সমতট এর প্রাণকেন্দ্র ছিল 'লালমাই - ময়নামতি' এবং প্রাচীন কুমিল্লা অঞ্চলের নাম ছিল সমতট।
২১৯৯৯
বাংলাদেশ বেতার-এর সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত?
উত্তর
আগারগাঁ
সমাধান
১৯৩৯ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বেতার স্থাপন করা হয়। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র ১২টি।
২২০০০
দেশবার্তা নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয়?
উত্তর
টেক্সাস
সমাধান
[Note: দেশবার্তা’ বাংলা সাপ্তাহিক পত্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন থেকে প্রকাশিত হয়।]