২২০২৩
কুশিয়ারা ও সুরমা নদীদ্বয়ের মিলিত স্রোতের নাম কি?
উত্তর
মেঘনা
সমাধান
কুশিয়ারা নদী হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালবিবিয়ানা নাম নিয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে। সুরমা নদী আজমিরীগঞ্জে মিলিত হয়ে নাম ধারণ করেছে মেঘনা। ভৈরববাজারে পুরাতন ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী মেঘনার সাথে মিলেছে। উল্লেখ্য, সুরমা ও কুশিয়ারা আসামের বরাক নদীর দুটি শাখা। বরাক নদী সিলেট সীমান্তে এসে এ দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
২২০২৪
মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপাংকর তালুকদারের নিজ জেলা কোনটি?
উত্তর
বরগুনা
সমাধান
মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার গবেষণার বিশ্বের এক হাজার বিজ্ঞানী নিয়োজিত ছিলেন। এ বিজ্ঞানী দলে ছিলেন দুজন বাংলাদেশিও । তারা হলেন - ড. দীপঙ্কর তালুকদার ও সেলিম শাহরিয়ার । ড. দীপঙ্কর তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক ছাত্র। তিনি ১৯৭৭ সালে বরগুনাতে জন্মগ্রহণ করেন।
২২০২৬
যশোরের কোন উপজেলায় কালমুখী হনুমান পাওয়া যায়?
উত্তর
কেশবপুর
সমাধান
বৃট্রিশ আমল থেকে যশোরের কেশবপুর উপজেলাটি হনুমান পল্লী হিসেবে পরিচিত।
দেশের কোথাও এদেরকে দেখা না গেলেও কেশবপুর শহর ও শহরতলীতে প্রায় পাঁচ শতাধিক কালো মুখ হনুমানের বসবাস রয়েছে।
২২০২৭
অ্যামোনিয়াম সালফেট কি?
উত্তর
একটি লবণ
সমাধান
সালফিউরিক এসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় এ যৌগ উৎপন্ন হয়। 2NH3 + H2SO4 ⇾(NH4)2SO4 এটি সাদা দানাদার পদার্থ। এটি নাইট্রোজেন যুক্ত সার হিসেবে ব্যবহৃত হয়।
২২০২৮
২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
উত্তর
১৭ নভেম্বর ১৯৯৯
সমাধান
২১ ফেব্রুয়ারি শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ইউনেস্কোর ৩০ তম (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে) সাধারণ অধিবেশনে এ স্বীকৃতি দেয়া হয়।
২২০৩০
এপি কালচার কি?
উত্তর
মৌমাছি পালন বিদ্যা
সমাধান
পাখি পালন বিদ্যাকে বলা হয় 'এভিকালচার ' । মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় 'এপি কালচার' মৎস্য চাষবিষয়ক বিদ্যাকে বলা হয় পিসিকালচার।