২২০৩২
বাংলাদেশের স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
উত্তর
ভূটান
সমাধান
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ , দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান ৭ ডিসেম্বর ১৯৭১ । প্রথম আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১ ফেব্রুয়ারি ১৯৭২ । মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৫ ফেব্রুয়ারি ১৯৭২।
২২০৩৪
বাংলাদেশের সর্বাধিক বৈদিশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
উত্তর
তৈরি পোশাক
সমাধান
বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৪ - ২০১৫) আসে তৈরি পোশাক থেকে। রপ্তানির পরিমাণ ৮৪১৩ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪১.৪%।
২২০৩৫
বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি?
উত্তর
পুন্ড্র
সমাধান
প্রাচীনকালে বাংলাকে যে ৬টি প্রধান জনপদে ভাগ করা হয়েছিল পুন্ড্র তাদের একটি। এটি বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল। বগুড়ার মহাস্থানগড় তৎকালে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধণ নামে পরিচিত ছিল। এটি ছিল সবচেয়ে প্রাচীন জনপদ।
২২০৩৬
বাংলায় চিরস্থায়ী বন্দেোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
উত্তর
1793
সমাধান
লর্ড কর্নওয়ালিশ কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করা হয়।
২২০৩৮
বাংলাদেশে প্রথম সার্ক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর
১৯৮৫ সালে
সমাধান
বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার SAARC সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম বারঃ ৭ - ৮ ডিসেম্বর ১৯৮৫ (১ম), দ্বিতীয় বারঃ ১০ - ১১ এপ্রিল ১৯৯৩ (৭ম), তৃতীয় বারঃ ১২ - ১৩ নভেম্বর ২০০৫ (১৩তম) ।
২২০৩৯
বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর
রাঙামাটি
সমাধান
পঞ্চম আদমশুমারি ২০১১ - এর চূড়ান্ত রিপোর্ট মতে, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির আয়তন ৬,১১৬.১১ বর্গ কিমি। আয়তনে ছোট জেলা নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭) বর্গ কিমি)।
২২০৪০
স্তাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর?
উত্তর
১২০ বছর
সমাধান
স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল ১২০ বছর।