২২০৬১
কোন দেশটির স্থায়ী সেনাবাহিনী নেই?
উত্তর
কোস্টারিকা
সমাধান
কোস্টারিকা মধ্য আমেরিকান দেশ।
২২০৬২
আবাদান বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর
ইরানে
সমাধান
আবাদান ইরাবের একটি তেলসমৃদ্ধ শহর। পৃথিবীর বৃহত্তম খনিজ তেলের শোধনাগার এখানে অবস্থিত। ইরানের অন্য একটি বন্দর ‘বন্দর আব্বাস’।
২২০৬৩
চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
উত্তর
আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
সমাধান
পোখরান ভারতের রাজস্থানে অবস্থিত। চাগাই পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত। লুপানোর চীনে অবস্থিত।
২২০৬৪
যে দেশটিতে সেনাবাহিনী নেই-
উত্তর
মালদ্বীপ
সমাধান
মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য।এর কোনো সেনাবাহিনী নেই।
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার।
এক হাজার দুই শ’রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ।
২২০৬৫
২০০৩ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
উত্তর
শিরিন এবাদী
সমাধান
শিরিন এবাদী ইরানের নাগরিক। শান্তিতে নোবেল বিজয়ী ১২তম নারী। এশিয়ার নোবেল বিজয়ী ৩য় নারী। ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাঈ। ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট।
২২০৬৬
আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে-
উত্তর
জিব্রাল্টার প্রণালী
সমাধান
জিব্রাল্টার প্রণালি আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে এবং উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে।
২২০৬৭
”মোশাদ” কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর
ইসরাইল
সমাধান
ইসরাইলের দুর্ধষ গোয়েন্দা সংস্থা এটি। ইসরাইলের সামরিক গোয়েন্দা সংস্থার নাম ‘আমান’।
২২০৬৮
পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত?
উত্তর
ইস্তাম্বুল
সমাধান
ইস্তানবুল নগরীটি তুরস্কে অবস্থিত। এটি ইউরোপ ও এশিয়া দুই মহাদেশেই বিস্তৃত।
২২০৬৯
দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের নাম কি?
উত্তর
জুলু
সমাধান
জুলু প্রায় ১ কোটি ১০ লক্ষ লোকের একটি জনগোষ্ঠীর নাম যাদের বসবাস আফ্রিকা মহাদেশে।
তাদের মূল বসতি হল দক্ষিণ আফ্রিকার কোয়া - জুলু নাটাল প্রদেশে (Kwa - Zulu Natal)।
তারা জুলু ভাষায় কথা বলে যা বান্টু ভাষা পরিবার থেকে উৎপত্তি লাভ করেছে। তবে জুলু ভাষার সবচেয়ে সমসাময়িক পূর্বপুরুষ হল উনগুনি (Nguni) নামক একটি জনগোষ্ঠীর ভাষা।
ঊনবিংশ শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে জুলুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
২২০৭০
পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় কোথায়?
উত্তর
দক্ষিণ আফ্রিকা
সমাধান
পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ন উত্তোলিত হয় দক্ষিণ আফ্রিকায়। উল্লেখ্য, ১৯০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ১০২ বছরের ইতিহাসে বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলনকারী দেশ হিসেবে সামনে চলে আসে। স্বর্ণ উত্তোলনে দ্বিতিয় দেশ যুক্তরাষ্ট্র।