২২০৮২
ইউনেস্কোর (UNESCO) প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর
প্যারিস
সমাধান
৪ নভেম্বর ১৯৪৬ UNESCO প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য ১৯৫ (২৩ নভেম্বর ২০১১) ।
২২০৮৩
পৃথিবীর কোন নগর দুই মহাদেশে অবস্থিত?
উত্তর
ইস্তানবুল
সমাধান
তুরস্কের রাজধানী ইস্তানবুলের দুই মহাদেশে বিস্তৃত। এ নগরটি এশিয়া ও ইউরোপ সীমান্তের মাঝখানে অবস্থিত। তুরস্কের প্রাচীন রাজধানী ও নগরী। ইস্তানবুলের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।
২২০৮৫
ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-
উত্তর
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
সমাধান
ধান, গম, ঘাস জাতীয় উদ্ভিদের পরাগায়ন ঘটে বাতাসের সাহায্যে। বেশির ভাগ ফুলের পারাগায়ন ঘটে পতঙ্গের মাধ্যমে। শিমুল, কদম জাতীয় উদ্ভিদের পরাগায়ন ঘটে প্রাণীর মাধ্যমে।
২২০৮৬
একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে-
উত্তর
কলা
সমাধান
কোষ কলার গঠন ও কার্যকরী একক। একটি কলার কোষগুলোর কাজ, গঠন ও উৎপন্ন একই রকম হয়। বিভিন্ন ধরনের কলা বা টিস্যু নিয়ে আলোচনাকে হিস্টোলজি বলে।
২২০৮৮
বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কত জন?
উত্তর
34
সমাধান
বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন ৩৪ জন।
৩৪ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। এদের মধ্যে একজন মহিলা সদস্য ছিলেন - বেগম রাজিয়া বানু।
২২০৮৯
সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
উত্তর
1993
সমাধান
সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১৯৯৩ সালে।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় ১৯৯০ সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথম চালু হয় ১৯৯২ সালে এবং সারা দেশে চালু হয় ১৯৯৩ সালে।
২২০৯০
ড. মোঃ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
উত্তর
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
সমাধান
ডঃ মুহাম্মদ ইউনুস এর আত্মজীবনী মূলক বই - দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে।
বিশ্ব ক্ষুদ্রঋণ প্রকল্পের জনক ও ২০০৬ শান্তিতে নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস এর আত্মজীবনী মূলক বই - দারিদ্র্য হীন বিশ্বের অভিমুখে ।