২২০৯১
ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
উত্তর
77
সমাধান
ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে।
৭৭ নম্বর অনুচ্ছেদে নায়পাল নিয়োগের কথা বলা হয়েছে।
২২০৯২
বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচিত হয় কত সালে?
উত্তর
1973
সমাধান
বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচিত হয় ১৯৭৩ সালে।
৭ মার্চ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মেয়াদকাল ছিল ২বছর ৬ ৬ মাস।
২২০৯৩
বাংলাদেশে প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর
1955
সমাধান
বাংলাদেশে প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে।
প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে, সিলেটের হরিপুরে। ১৯৫৭ সালে এখান থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
২২০৯৪
আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম?
উত্তর
৯০তম
সমাধান
আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৯০ তম।
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিক্যান। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ছোটদের বিশ্বকোষ - এর তথ্যমতে, বাংলাদেশ আয়তনে বিশ্বে ৯০ তম। তবে ওয়ার্ল অ্যাটলাসের তথ্য মতে ৯২ তম এবং সেন্ট্রাল ইন্টিলেজেন্স এজেন্সির তথ্যমতে ৯৫ তম।
২২০৯৬
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে-
উত্তর
৩০ শতাংশ
সমাধান
দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে ৩০ শতাংশ।
দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ৩০ শতাংশ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।
২২০৯৭
”মৈমনসিংহ গীতিকা” কটি ভাষায় অনূদিত?
উত্তর
23
সমাধান
'মৈমনসিংহ - গীতিকা' ২৩ টি ভাষায় অনূদিত।
ড. দীনেশচন্দ্র সেন - এর সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'মৈমনসিংহ - গীতিকা' প্রকাশিত হয়। এটি বিশ্বের ২৩ টি ভাষায় অনূদিত হয়।
২২০৯৮
"Let there be light" চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর
জহির রায়হান
সমাধান
'Let there be light' চলচ্চিত্রটির পরিচালাক জহির রায়হান।
কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের অন্যান্য ছবি - - কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাচের দেয়াল (১৯৬৩), বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), সঙ্গম (১৯৬৪), জীবন থেকে নেয়া (১৯৭০) প্রভৃতি। তিনি 'Stop Genoside' নামে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার উপর একটি প্রামান্যচিত্র নির্মান করেন। ছবিটি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে।
২২০৯৯
বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
উত্তর
1986
সমাধান
বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
বাংলাদেশ জাতিসংঘ সাধারন পরিষদে দুবার সভাপতি নির্বাচিত হয়। প্রথমবকর ১৯৮৬ সালে, দ্বিতীয়বার ১৯৯৯ সালে। উল্লেখ্য, জাতিসংঘ সাধারন পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশী হুমায়ুন রশীদ চৌধুরী।