২২১৩১
গ্যালভানাইজিং হলো লোহার ওপর-
উত্তর
দস্তার প্রলেপ
সমাধান
লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য এর উপরে গলিত দস্তা বা টিনেট প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে।
এর ফলে লোহার জিনিসে সহজে মরিচা পড়ে না।
২২১৩২
পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তর
মাধ্যাকর্ষণ বলের জন্য
সমাধান
পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে। সর্বপ্রথম নিউটন অভিকর্ষজ বল সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এই সৌরজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলে। আর এই দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তখনি এই বলকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল “মাধ্যাকর্ষণ শক্তি” নামেও সাধারণের কাছে পরিচিত ।
২২১৩৩
বুলবুল-ই-হিন্দ বলা হয়-
উত্তর
তানসেনকে
সমাধান
বুলবুল - ই - হিন্দ বলা হয় তানসেনকে।
তানসেনের একটি উপাধি বুলবুল - ই - হিন্দ।
সম্রাট আকবরের নবরত্ন সভার একজন তানসেন।
তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন বলে তাকে এ উপাধি দেয়া হয়।
২২১৩৪
পারমাণবিক বোমার উদ্ভাবক কে?
উত্তর
ওপেনহেমার
সমাধান
পারমাণবিক বোমার উদ্ভাবক হলেন - ওপেন হেমার।
রিলেটিভিটির সূত্র আবিষ্কার করেন - - আইনস্টাইন।
গতি ও মাধ্যাকর্ষনের সূত্র আবিষ্কার করেন - নিউটন।
২২১৩৫
বিশ্বকাপ ক্রিকেট-২০১১ কোন তারিখে শুরু হবে?
উত্তর
১৯ ফেব্রুয়ারি
সমাধান
২০১১ সালে দশম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ১৯ ফেব্রুয়ারি - ২ এপ্রিল ২০১১। একাদশতম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারি - ২৯ মার্চ ২০১৫। আয়োজক দেশ ছিল যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ৩০ মে - ১৫ জুলাই ২০১৯ ইংল্যান্ডে।
২২১৩৬
হো চি মিন ছিলেন-
উত্তর
ভিয়েতমান কমিউনিস্ট পার্টির নেতা
সমাধান
হো চি মিন হলো ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।
তার নামে একটি শহর আছে যা হো চি মিন সিটি নামে পরিচিত।
এ শহরের পূর্বনাম ছিল সায়গন।
২২১৩৮
ভেটো (Veto) শব্দের অর্থ-
উত্তর
আমি এটা মানি না
সমাধান
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন হলো ভেটো ক্ষমতার অধিকারী।
ভেটো শব্দের অর্থ হলো - - আমি মানি না।
২২১৩৯
মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর
৩টি
সমাধান
মিয়ানমার হতে ৩ টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। নদী ৩ টি হলো সাঙ্গু, মাতামুহুরী ও নাফ।
২২১৪০
আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত?
উত্তর
এন্টিবায়োটিক আবিষ্কারের জন্য
সমাধান
এন্টিবায়োটিক আবিষ্কার করেন - আলেকজান্ডার ফ্লেমিং।
হাইড্রোজেন আবিষ্কার করেন - কেভেনডিস।
আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন - আইনস্টাইন।
সঠিক উত্তর হবে - এন্টিবায়োটিক।