২২১৯১
গ্রিন হাউজ ইফেক্টের জন্য দায়ী-
উত্তর
বায়ুমন্ডলের কার্বন-ডাই অক্সাইড
সমাধান
বায়ুমনে্ডলের ট্রপোস্ফিয়ারে অবস্থিত যে সকল উপাদান বা গ্যাস বেড়ে গেলে সূর্যরশ্মি ভূ - পৃষ্ঠে এস তাপরূপে পুনর্বিকিরিত হতে পারে না, বরং ঐ গ্যাসগুলো তা শুষে নেয় এবং এ ফলে ভূ - ফৃষে্ঠর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। আর এই প্রক্রিয়া বা অবস্থাকে গ্রিন হাউস প্রতিক্রিয়া বলে। প্রধান গ্রিন হাউস গ্যাস গুলো হলো কার্বন ডাই - অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বনসমূহ, নাইট্রোজেন অক্সাইডসমূহ প্রভৃতি। স্পষ্টতই সঠিক উত্তর (ঘ)।
২২১৯২
সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
উত্তর
লর্ড বেন্টিংক
সমাধান
সমাজ সংস্কারক, বহুভাষাবিদ রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮২৯ সালে লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
২২১৯৩
বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন?
উত্তর
জেমস্ রেনেল
সমাধান
১ জানুয়ারি ১৭৬৭ ′Bengal Survey′ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে জেমস্ রেনেল সর্বপ্রথম ভারতের মানচিত্র অঙ্কন করেন, যা ১৯৪৭ পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে ১৯৭১ সালে স্বাধীনতা – পরবর্তী এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে Survey of Bangladesh রাখা হয়।
২২১৯৪
কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
উত্তর
ঢাকা
সমাধান
মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা। মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খানকে বাংলার সুবেদার নিয়োগ করে। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় বাংলায় রাজধানী স্থানান্তর করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগন।
২২১৯৫
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর
ভোলা
সমাধান
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৬ ডিসেম্বর ১৯৪৯ ভোলার আলীনগরের মৌটুপী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৭ এপ্রিল ১৯৭১ শহীদ হন।
২২১৯৬
বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয়?
উত্তর
১৯৫৫ সালে
সমাধান
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ ১৩৬২ খ্রি:) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এর প্রথম পরিচালক ছিলেন ড. মুহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ছিলেন ড. মাযহারুল ইসলাম।
২২১৯৭
ছয়-দফা দাবি উত্থাপন করা হয় কোথায়?
উত্তর
লাহোরে
সমাধান
বাংলার কৃষক - শ্রমিক - মজুর - মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ ছয় - দফা দাবি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে সর্বপ্রথম তুলে ধরা হয়।
২২১৯৮
নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?
উত্তর
২৩ সেপ্টেম্বর
সমাধান
বছরের মাত্র ২ দিন (২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর) সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়।ল এজন্য এ দুই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় ২১ জুন আর দক্ষিণে গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় ২২ ডিসেম্বর। অতএব, সঠিক উত্তর (ক)।
২২১৯৯
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থি?
উত্তর
কাপ্তাই
সমাধান
বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়। এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
২২২০০
আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী?
উত্তর
জিব্রাল্টার
সমাধান
জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ সাধন করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে। এ প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়।