২২২০১
বুড়িগঙ্গা নদীটি-
উত্তর
ধলেশ্বরীর শাখা নদী
সমাধান
বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হয়ে ছোট ছোট নদী যখন কোনো বড় নদীতে পতিত হয় তখন তাকে উপ নদী বলে। যেমন - তিস্তা, যমুনার উপ নদী।শাখা নদীঃ কোনো নদী যখন মূল নদী থেকে বিভক্ত হয়ে অন্য কোনো নদী, সাগর, হ্রদ বা ঐ নদীতেই মিলিত হয়, তখন তাকে শাখা নদী বলে। যেমন - মাথাভাঙ্গা, আড়িয়াল খাঁ, ইছামতি, গড়াই এগুলো পদ্মার শাখা নদী। অর্থাৎ শাখা নদী মূল নদী থেকে পানি নেয়, আর উপ নদী মূল নদীতে পানি দেয়। বুড়িগঙ্গা নদীর উদ্ভব সাভারের দক্ষিণে ধলেশ্বরী নদী থেকে। সংজ্ঞানুসারে (ঘ) - ই সঠিক উত্তর।
২২২০৩
মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে?
উত্তর
২০ জুলাই, ১৯৬৯
সমাধান
২০ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো - ১১ নভোযানে চড়ে চাঁদে পৌছে তিনজন নভোচারী। এদের মধ্যে নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন চাঁদে পা রাখেন।
২২২০৪
জাতিসংঘ দিবস কবে পালন করা হয়?
উত্তর
২৪ অক্টোম্বর
সমাধান
জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
২২২০৫
বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?
উত্তর
রাষ্ট্রপতি
সমাধান
বাংলাদেশ সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদ বলে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
২২২০৭
রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি?
উত্তর
লাল, আসমানী এবং সবুজ
সমাধান
তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল (আসমানী) ও সবুজ। এ রংগুলোর সমন্বয়ই গঠিত হয় অন্যান্য রং।
২২২০৮
পৃথিবীতে মহাসাগর কয়টি?
উত্তর
পাঁচটি
সমাধান
পৃথিবীতে মহাসাগর ৫টি – প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এন্টার্কটিকা মহাসাগর ও আর্কটিক মহাসাগর।
২২২০৯
ঢাকা বিশ্ববিদ্যালেয়র প্রথম উপাচার্য কে?
উত্তর
পি. জে. হার্টজ
সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্টজ। তিনি ১ ডিসেম্বর ১৯২০ থেকে ৩১ ডিসেম্বর ১৯২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২২২১০
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?
উত্তর
১৯৯৬ সালে
সমাধান
বঙ্গবন্ধু গোল্ডকাপ বা বঙ্গবন্ধু কাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়।
১৯৯৬ সালে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলেও এ পর্যন্ত দু'টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন বছর পর ১৯৯৯ সালে পুণরায় এর দ্বিতীয় আসরের আয়োজন করা হয়।
এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৪ সালে পরবর্তী প্রতিযোগিতা হিসেবে ২০১৫ সালের শুরুতে তৃতীয় আসর আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীয় হয়।