T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২২২১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জর্জ ওয়াশিংটন
২২২১২

লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জার্মানি
সমাধান
লুফথানসা জার্মানির বিমান সংস্থা। এর ব্যবহৃত প্রতীক D. সুইডেনের বিমান সংস্থার নাম সুইডেন এয়ারলাইন্স।
২২২১৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিল ক্লিনটন
সমাধান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিনটন ২০ মার্চ ২০০০ সালে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বাংলাদেশ সফর করেন ২ আগস্ট ২০০১ সালে।
২২২১৪

পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধর্মপাল
সমাধান
রাজা গোপাল (৭৫৬ - ৭৮১ খ্রি পর্যন্ত রাজত্ব করেন) ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তার পুত্র ধর্মপাল (৭৮১ - ৮২১) ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ধর্মপালের পুত্র দেবপাল শাসন করেন ৮২১ - ৮৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত। তাদের বংশধর রামপাল (১০৮২ - ১১২৪) পরবর্তীতে পাল বংশের নাম উজ্জ্বল করেন। অতএব, সঠিক উত্তর (খ)।
২২২১৫

জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাষ্ট্রপতি
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগ - আইনসভা, ১ম পরিচ্ছেদ - সংসদ, ৭২ (১) ধারা অনুসারেঃ ‘সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বাবান, স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্ববাঙ্কালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন। অতএব, সঠিক উত্তর (ক)।
২২২১৬

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
137
সমাধান
বাংলাদেশের সংবিধানের ১৩৭ - ১৪১ নং অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১৩৭ নং ধারায় বলা হয়েছে, ‘আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেইরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।
২২২১৭

বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে কোন নদী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাফ নদী
সমাধান
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ৫৬ কিলমিটার সীমানা নির্ধারণ করেছে নাফ নদী। কর্ণফুলী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের ওপর আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তির পর রাঙামাটির উজানে বরকলের কিছু উত্তরে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে ও চট্টগ্রাম জেলার ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
২২২১৮

বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৭ সেপ্টেম্বর ১৯৭৪
সমাধান
বাংলাদেশ জাতিসংগের ১৩৬ তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ কর । এ গুলো হচ্ছে - বাংলাদেশ, গ্রানাডা ও গিনি বিসাউ। এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫টি। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে । তবে বর্ণক্রমানুসারে নাম আসাং বাংলাদেশ ১৩৬ তম, গ্রানাডা ১৩৭ তম এবং গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।
২২২১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে “জাতির জনক” ঘোষণা করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩ মার্চ, ১৯৭১
সমাধান
১৯৭১ সালের ৩ মার্চ পল্টনের ঐতিহাসিক জনসভায় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ ‘স্বাধীন বাংলাদেশ’ প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রচার করে। ছাত্রলীগ আয়োজিত ঐ জনসভার প্রস্তাবলির ৪ নং প্রস্তাব ছিলঃ ‘এই সভা স্বাধীন বাংলার ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে পূর্ণ আস্থা রাখিয়া তাঁহারা সকল সংগ্রাম চালাইয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করিতেছে। কাজেই (ঘ) ই সঠিক উত্তর।
২২২২০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কেনিয়া
সমাধান
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামার পিতার নাম বারাক ওবামা সিনিয়র। বারাক ওবামার মা অ্যান ডানহাম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।