২২২২১
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর
১১টি
সমাধান
জেনারেল এম. এ. জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগলিক এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করেন। প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব - সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব - সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
২২২২২
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর
11
সমাধান
জেনারেল এম. এ. জি. ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করেন। প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব - সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব - সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
২২২২৩
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন?
উত্তর
সাহাদাত হোসেন রাজীব
সমাধান
বাংলাদেশের পেস বোলার সাহাদাত হোসেন রাজীব ২ আগস্ট ২০০৬ জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বের ১৮ তম এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েন । এছাড়া আবদুর রাজ্জাক জিম্বাবুয়ের বিপক্ষে, রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তাইজুল উসলাম অভিষেক ম্যচে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্ব ক্রিকেট হ্যাটট্রিক করা একমাত্র বালার।
২২২২৪
বাংলাদেশে উপজেলা কয়টি?
উত্তর
492
সমাধান
বাংলাদেশে উপজেলা '492' টি।
বর্তমান উপজেলা 492টি। সর্বশেষ উপজেলা হলো শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)।
২২২২৫
”সিডর” শব্দের অর্থ-
উত্তর
চোখ
সমাধান
সাগর থেকে সৃষ্ট হ্যারিকেন তীব্রতাসম্পন্ন ঘূর্ণিঝড় সিডর (Sidr) সিংহলি শব্দ, যার অর্থ চোখ। ১৫ নভেম্বর ২০০৭ খুলনা, বরিশালসহ দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। এর তান্ডবে হাজার হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়। মারা যায় লক্ষাধিক গবাদি পশু। ধ্বংস হয় কয়েক হাজার কোটি টাকার বনজসম্পদ।
২২২২৬
কোন দেশটির লিখিত সংবিধান নেই?
উত্তর
যুক্তরাজ্য
সমাধান
যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা প্রথা, আচার আচরণ ও রীতি নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত অংশ খুব কম।
২২২২৭
২০১০ সালে চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান?
উত্তর
রবার্ট এডওয়ার্ডস
সমাধান
আলোচ্য চার ব্যক্তিই ২০১০ সালের নোবেল পুরস্কার বিজয়ী। তবে আন্দ্রে গেইম পেয়েছেন পদার্থবিজ্ঞান, রিচারড হেক ও আকিরা সুজুকি পেয়েছেন রসায়নে এবং রবার্ট এডওয়ার্ডস ২০১০ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী। সন্তান লাভের IVF পদ্ধতি উদ্ভাবনের জন্য তার এই প্রাপ্তি। তাকে ‘টেষ্ট টিউব বেবি’র জনকও বলা হয়। এখানে (ঘ) সঠিক উত্তর। ২০১৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে তিন জন। তারা হলেন - উইলিয়াম সি ক্যাম্পবেল সি ক্যাম্পবেল, সাতোশি ওমুরা এবং ইউইউ তু।
২২২২৮
ADB-এর সদর দপ্তর কোথায়?
উত্তর
ম্যানিলা
সমাধান
Asian Development Bank (ADB) এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়।
২২২২৯
পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
উত্তর
মাধ্যাকর্ষণ বলে জন্যে
সমাধান
মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। এই মাধ্যাকর্ষণ বলের জন্যই পৃথিবীর ঘূর্ণন সত্ত্বেও আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না, বরং প্রতিনিয়ত পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছি।
২২২৩০
বাংলাদেশে আগামী কোন সনে আদমশুমারি করা হবে?
উত্তর
২০২১ খ্রি.
সমাধান
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত পাঁচটি আদমশুমারি করা হয়েছে। যথাক্রমে ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২৩ - ২৭ জানুয়ারি ২০০১ ও ১৬ - ১৯ মার্চ ২০১১। স্বিতীয় থেকে পঞ্চম আদমশুমারি প্রতি ১০ বছর পর পর অনুষ্ঠিত হয়েছে। সে হিসেবে ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালে।