২২২৮১
ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে?
উত্তর
2000
সমাধান
২৬ জুন ২০০০ বাংলাদেশের দসম দেশ হিসেবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক টেস্ট হয় ভারতের বিরুদ্ধে ১০ - ১৪ নভেন্বর ২০০০ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
২২২৮২
ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
১৬১০ খ্রিস্টাব্দ
সমাধান
ঢাকা প্রাচীন জনপদ্গুলোর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তবে রাজধানী হিসেবে ঢাকার গোড়াপত্তন ঘটে মোগল সম্রাট জাহাঙ্গীর শাসনামলে ১৬১০ খ্রিস্টাব্দে। তখন বাংলার সুবেদার হিসেবে নিয়োজিত ছিলেন ইসলাম খান চিশতি।
২২২৮৩
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হেত হয়?
উত্তর
নাফ
সমাধান
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নাফ নদী অবস্থিত। এ নদীটির দৈর্ঘ্য ৫৬ কিমি; প্রস্থ ১৫৫০ মিটার, গভীরতা ১১.৬৫ মিটার । এ নদীটি নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
২২২৮৪
বাংলাদেশ কোন সংস্থার সদস্য?
উত্তর
কোনোটিই নয়
সমাধান
বাংলাদেশ এ তিনটি সংস্থার কোনোটিরই সদস্য নয়।
২২২৮৫
বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে-
উত্তর
তিতাস
সমাধান
ব্রাক্ষণবাড়িয়া জেলায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রটি শেলওয়েল কোম্পানি ১৯৬২ সালে আবিস্কার করে। এ গ্যাস ক্ষেত্রটির পরিচালনাকারী বিজিসিএল। এ গ্যাস ক্ষেত্রটিতে মোট গ্যাস মজুদের পরিমাণ ৭৩২৫বি. ঘনফুট।
২২২৮৬
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো-
উত্তর
তৈরি পোশাক
সমাধান
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিজ মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৪ - ২০১৫ ফেব্রুয়ারী পর্যন্ত) আসে তৈরি পোশাক থেকে (৮৪১৩ মিলিয়ন মার্কিন ডলার), যা মোট রপ্তানির ৪১.৫%। রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়ার। রপ্তানির পরিমাণ ৮১৮৩ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪০.১%।
২২২৮৭
সুয়েজ খাল খননের ফলে এশিয়ায় সাথে যাতায়ত সহজ হয়েছে-
উত্তর
ইউরোপের
সমাধান
১৯০ কিমি দৈর্ঘ্য, ৩০০ মিটার প্রস্থ, ১৩ মিটার গভীরতা সমৃদ্ধ দুয়েজ খল খননের ফলে এডিয়ার সাথে জলপথে যাতায়ার সহজ হয়েছ্য ইউরোপের। এ খাল মুম্বাই থেকে লন্ডনের মধ্যে ৭০০০ কিমি পথ কমিয়ে দিয়েছে।
২২২৮৮
বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো-
উত্তর
চীন
সমাধান
বিশ্বের সর্বোচ্চ চাল উতপাদঙ্কারী দেশ হলো চীন। চাল রপ্তানিতে বর্তমানে শীর্ষদেশ থাইল্যান্ড এবং আমদানিতে ফিলিপাইন।
২২২৮৯
বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি
উত্তর
Dollar
সমাধান
বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্টের মুদ্রা ডলার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এর প্রতীকচিহ্ন $ বা US$. এ মদ্রাকে বিশ্বের অধিকাংশ সেশ আন্তর্জাতিক লেন - দেন ব্যবহার করে এবং মুদ্রা সংরক্ষণ ব্যবহার করা হয়।
২২২৯০
বিশ্বে প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো-
উত্তর
চীন
সমাধান
বিশ্বে স্বর্ণ উৎপাদনে প্রধান দেশ চীন। বর্তমানে স্বর্ণ আমদানিতে শীর্ষদেশ ভারত এবং পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ খনি রয়েছে দক্ষিণ আফ্রিকায়।