২২২৯১
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো-
উত্তর
ব্রাজিল
সমাধান
FAO এর মতে, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। উৎপাদনের প্রিমাণ ২১ লাখ ৭৯ হাজার ২৭০ মেট্রিক টন। দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম, উৎপাদন ৯ লাখ ৯০ হাজার এবং তৃতীয় শীর্ষ দেশ ইন্দোনেশিয়া।
২২২৯২
চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন-
উত্তর
নীল আর্মস্ট্রং
সমাধান
চাঁদে সর্বপ্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। তার জন্ম ১৯৩০ সালের ৫ আগস্ট। অ্যাপোলো - ১১ অভিযানে ১৯৬৯ সালের ২১ জুলাই তিনি পা রাখেন। সে সময় তার বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৫ দিন।
২২২৯৪
২০০৮ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর
বেইজিং
সমাধান
২০০৮ সালে বেইজিং অলিম্পিক অনুষ্ঠিত হয় ৩৭ টি ভেন্যুতে। এ অলিম্পিকের স্লোগান ছিল বেইজিং অলিম্পিকের মাসকটের নাম ছিল ফুয়া। মোট ২৮ টি ক্রীড়ার ৩০২ টি ইভেন্ট ছিল। এর মধ্যে ১৬৫টি পুরুষ, ১২৭টি মহিলা ও ১০ টি মিশ্র ইভেন্ট। উল্লেখ্য, ২৭ জুলাই - ১২ আগস্ট ২০১২ ইংল্যান্ডের লন্ডনে ৩০ তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ৩১তম অলিম্পিক ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনরিও শহরে অনুষ্ঠিত হবে।
২২২৯৫
মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল (MDG) অর্জন করার কথা কোন সালে?
উত্তর
2015
সমাধান
মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত ঐতিহাসিক ‘সহস্রাব্দ উন্নয়ন ঘোষনা’। যাতে বিশ্ববাসীর জন্য ২০১৫ সালের মধ্যে অর্জনযোগ্য আটটি লক্ষ্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যগুলো হলো ১. চরম দারিদ্র্য ও ক্ষুধার নির্মূলকরণ। ২। সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, ৩. নারী - পুরুষ সমতা অর্জন ও নারীর ক্ষমতায়নে উৎসাহ দান, ৪. শিশু মৃত্যুর হার হ্রাসকরণ, ৫. মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, ৬. এইচাইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ নির্মূল, ৭. পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ, ৮. সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা।
২২২৯৬
বর্তমান আয়কর আইনে পুরুষদের জন্য নিম্নতম করযোগ্য আয় কত টাকা?
উত্তর
2,50,000
সমাধান
২০১৫ - ১৬ অর্থবছরে সাধারণ ব্যাক্তি শ্রেণির জন্য করমুক্ত আয়সীমা ২,৫০,০০০। মহিলা ও ৬৫ বছর উপরে নাগরিকদের জন্য ৩, ০০.০০০ এবং প্রতিবন্ধী ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।
২২২৯৮
UNESCO-এর সদর দপ্তর অবস্থিত?
উত্তর
প্যারিসে
সমাধান
১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনের প্রস্তাব মোতাবেক লন্ডনে ১ থেকে ১৬ নভেম্বর ১৯৪৫ সালে অনুষ্ঠিত CAME সম্মেলনে ইউনেস্কো (United Nations Educational, Scientific and Cultural Organization) ১৬ নভেম্বর ১৯৪৫ সালে এক সনদ স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটি কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬ সালে এর সদর সপ্তর প্যারিস। বর্তমানে সদস্য সংখ্যা ১৯৫।
২২২৯৯
বলধা গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তর
ঢাকা
সমাধান
বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত। ঢাকা জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় ১৯০৯ সালে এ বাগানের সূচনা করেন। ১৯৪০ সালে বাগানের নির্মাণ কাজ সমাপ্ত হয়। এ বাগানে অনেক দুর্লভ বৃক্ষ রয়েছে। ১৯৫১ সালে এ বাগানটিকে ট্রাষ্টি বোর্ডের হাতে দেয়া হয়। ১৯৬২ সালের জুলাই মাসে এটি সরকারের বনবিভাগের অধীন করা হয়।
২২৩০০
বুড়িমারি স্থল বন্দর কোথায়?
উত্তর
লালমনিরহাট
সমাধান
বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত বুড়িমারি স্থলবন্দর। এ স্থলবন্দরের আয়তন ১১.১৫ একর। এর অপরদিকে ভারতের পশ্চিম্বঙ্গের চন্দ্রাবান্ধা অবস্থিত।