২৩৭৩১
'Port Blayer ' island is in
উত্তর
Bay of Bengal
সমাধান
পোর্ট ব্লেয়ার বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র উল্লেখযোগ্য শহর।
২৩৭৩২
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
উত্তর
লন্ডন
সমাধান
ব্রিটেনের লন্ডনের ওয়েস্টমিনস্টারে জন্ম হয়েছিল বিশ্বের প্রাচীনতম মেট্রোপলিটন পুলিশ বাহিনী - ' স্কটল্যান্ড ইয়ার্ড'এর।
২৩৭৩৩
National Day of Bangladesh is
উত্তর
26 March
সমাধান
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষের মুক্তির জন্য স্বাধীনতার ডাক দেয়া হয়। তাই বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ।
২৩৭৩৪
’সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
উত্তর
নিতুন কুন্ডু
সমাধান
সাবাশ বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাস্কর্য। শিল্পী নিতুন কুণ্ডু এর তৈরি এই ভাস্কর্যটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
২৩৭৩৫
বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
উত্তর
রাজশাহী
সমাধান
বরেন্দ্রভূমি - নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত
২৩৭৩৬
২০১১ সালে ৬ষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর
জাপান
সমাধান
জার্মানিতে আয়োজিত ২০১১ সালের ৬ষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় জাপান।
২৩৭৩৭
একান্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
উত্তর
প্রথমা প্রকাশন
সমাধান
একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮২ টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীনফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ।
২৩৭৩৮
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফ্টওয়্যারের নাম কি?
উত্তর
আই সাইট
সমাধান
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যার হল - আই সাইট।
২৩৭৩৯
ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর
ব্রাসেলস
সমাধান
ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় ব্রাসেলস অবস্থিত।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭। এর প্রধান কার্যালয় অবস্থিত ব্রাসেলসে।