২৩৭৭২
Which one of the followings is considered as the fourth state of the nation?
উত্তর
Media
২৩৭৭৪
কোন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
উত্তর
তৈরি পোশাক
সমাধান
বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ তৈরি পোশাক খাত হতে অর্জিত হয়। ২০১৮ - ১৯ অর্থবছরে এ খাতে মোট রপ্তানি আয় হয়েছে ৩৪.১৩বিলিয়ন মার্কিন ডলার যা বিগত অর্থবছরের তুলনায় ১১.৪৯% বেশি।
২৩৭৭৫
’নাসা’ কোন দেশে অবস্থিত?
উত্তর
যুক্তরাষ্ট্র
সমাধান
নাসা ( ইংরেজি : National Aeronautics and Space Administration (NASA), ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ) হল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
২৩৭৭৬
FAO-এর সদর দপ্তর কোথায়?
উত্তর
রোম
সমাধান
The Food and Agriculture Organization of the United Nations ( FAO) [Note 1] is a specialized agency of the United Nations that leads international efforts to defeat hunger and improve nutrition and food security. Founded in October 1945, the FAO is the oldest existing agency of the U.N.
Headquarters: Rome , Italy
২৩৭৭৭
ইউনেস্কো কোন বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবষ হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে?
উত্তর
1999
সমাধান
দিনটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর ৩০তম অধিবেশন বসে। ইউনেসকোর সেই সভায় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়। ঠিক পরের বছর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
২৩৭৭৮
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনকালে সুবেদার ছিলেন-
উত্তর
ইসলাম খান
সমাধান
ঢাকায় রাজধানী স্থাপনের পর ইসলাম খান হলেন বাংলার সুবাদার। এর আগে তিনি ছিলেন বিহারের সুবাদার।