২৩৮৫১
২০১৪ সালের স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল?
উত্তর
২ লক্ষ ৫৪ হাজার ৬৮১ জন
সমাধান
সর্বশেষ ১ জানুয়ারি ২০১৫ লিথুয়ানিয়া ১৯ তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।]
২৩৮৫২
' লাল করিডোর' অঞ্চল চিহ্নিত হয় ---
উত্তর
ভারতে
সমাধান
ভারতের পূর্ব ও দক্ষিণের যেসব এলাকায় মাওবাদী বা নকশালপন্থীদের ব্যাপক তৎপরতা রয়েছে, সে এলাকা 'লাল করিডর' বলে পরিচিত। নকশালি গ্রুপ বলতে যা বোঝায়, তা হচ্ছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) সশস্ত্র ক্যাডারদের নিয়ে গঠিত দল। তারা মাওবাদী জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ও গণ-আদালত পরিচালনা করে থাকে।
২৩৮৫৩
'ভাটিয়ালী' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তর
ময়মনসিংহ
সমাধান
ভাটিয়ালি ময়মনসিংহ অঞ্চলের গান।
ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান।
গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান।
২৩৮৫৫
কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়?
উত্তর
হালদা
সমাধান
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা।
২৩৮৫৭
বাংলাদেশের প্রথম 'সার্চ ইঞ্জিন'--
উত্তর
পিপীলিকা
সমাধান
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা এবং দ্বিতীয় সার্চ ইঞ্জিনের নাম চরকি।
২৩৮৬০
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে?
উত্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
সমাধান
অধ্যাপক ফারজানা ইসলাম।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্চ।