T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২৩৯১১

কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাশিয়া
২৩৯১২

প্রথম বিশ্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রিও ডি জেনিরো
সমাধান
ব্যাখ্যা : প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালে ব্রাজিলের রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত হয় । ২০০২ সালের ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধরিত্রী সম্মেলন । ২০১২ সালের ২০ জুন তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও ।
২৩৯১৩

ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
5
সমাধান
ভূ - প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনভাগে ভাগ করা যায় প্রধানতঃ ১. প্লাইস্টোসিন/টারশিয়ারি যুগের পাহাড়সমূহঃ আমাদের দেশের পাহাড়ী অঞ্চলসমূহ। এই পাহাড়ের দুটি ভাগ রয়েছে। যথাঃ ১. উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলীয় পাহাড়, ২. উত্তর - দক্ষিণাঞ্চলীয় পাহাড়। এগুলোতে সাধারণত চিরহরিৎ বৃক্ষ জন্মে। ২. উচ্চভূমি/বরেন্দ্রভূমিঃ সমভূমি অপেক্ষা উঁচ। তিনটি ভাগে ভাগ করা যায়। যথাঃ ১. বরেন্দ্র ভূমি ২. ভাওয়াল - মধুপুর গড় ৩. কুমিল্লার লালমাই। এদের গড় উচ্চতা ১০ - ৪০ মিটার সমভূমি থেকে। এখানে সাধারণত পত্র ঝরা বৃক্ষ জন্মে। ৩. পলল গঠিত সমভূমিঃ উপর্যুক্ত এলাকা ব্যাতীত বাংলাদেশের সমগ্র অঞ্চল পলল গঠিত সমভূমি। এ এলাকাসমূহ নদী বিধৌত পলি দ্বারা গঠিত বলে এমন নামকরণ করা হয়।
২৩৯১৪

জাতিসংঘের কোন মহাসচিব ভিয়েতনাম যুদ্ধ অবসানে মধ্যস্থতা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কুর্ট ওয়াল্ডহেইম
সমাধান
কুর্ট ওয়াল্ডহেইম (জন্ম ডিসেম্বর ২১, ১৯১৮) একজন অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবীদ। তিনি ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব, এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বর্তমানে সবচেয়ে প্রবীন সাবেক জাতিসংঘ মহাসিব ও সবচেয়ে প্রবীন সাবেক অস্ট্রিয়ান প্রেসিডেন্ট
২৩৯১৫

'কারবালা' বর্তমানে কোন দেশে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইরাক
সমাধান
কারবালা ইরাকের অন্তর্গত একটি শহর। এটি বাগদাদের ১০০ কিমি (৬২ মাইল) দক্ষিণ - পশ্চিমে অবস্থিত। শহরটি কারবালা প্রদেশের রাজধানী। ২০০৩ সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ৫,৭২,৩০০ জন।
২৩৯১৬

'কিম্বালি' কিসের জন্য বিখ্যাত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হীরক খনির জন্য
সমাধান
পৃথিবী নামক ভূখণ্ডে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি হীরার খনি আবিষ্কৃত হয়। তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকার এই 'দ্য কিম্বার্লি মাইন'। যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়। দক্ষিণ আফ্রিকায় যতো পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোল বা দ্য কিম্বার্লি মাইনকে কেন্দ্র করে।
২৩৯১৭

বাংলাদেশের গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিয়াজ মোর্শেদ
সমাধান
নিয়াজ মোরশেদ (জন্ম: ১৩ মে ১৯৬৬), যিনি মোর্শেদ নামে পরিচিত, হলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত দাবাড়ু। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ১ম গ্র্যান্ড মাস্টার খেতাবধারী হবার বিরল কৃতিত্বের দাবীদার তিনি।
২৩৯১৮

কম্পিউটারের ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলিট করলে কোথায় যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রিসাইকেল বিনে
সমাধান
প্রশ্নঃকম্পিউটারের ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলেট করলে সেটা কোথায় যায়? বর্ননাঃ ডেস্কটপ থেকে কোন ফাইল ডিলেট করলে সেটা রিসাইকেল বিন নামক ফোল্ডারে যায়। রিসাইকেল বিন ফোল্ডারে মাউস রেখে ডাবল ক্লিক করলে দেখা যায় সেখানে কি কি ফাইল আছে। তা থেকে ডিলেট করা ফাইল পুনরুদ্ধার করা যায়।
২৩৯১৯

কোন ইমেইল CC এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Carbon Copy
সমাধান
Cc এর পূর্ণরূপ হচ্ছে Carbon copy অর্থাৎ কাওকে কোন মেইল পাঠানোর সময় আপনি যদি মনে করেন এই মেইলটি সম্পর্কে আরো কয়েকজন কে জানাননো দরকার। সেই ক্ষেত্রে আপনি সে ব্যক্তিদের মেইল এড্রেস Cc তে রাখতে পারেন। এর ফলে Cc তে রাখা সবাই একে অপরের মেইল দেখতে পারবে।
২৩৯২০

Ban Ki-moon is the ----- General Secretary of the United Nations.

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
8th
সমাধান
Hints: জাতিসংঘের অষ্টম মহাসচিব হলেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন। তিনি ১ জানুয়ারি ২০০৭ থেকে এ দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলী।