২৪২২২
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর
ওয়াশিংটন ডিসি
সমাধান
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৪সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত।
২৪২২৩
১৯৪৭ সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত ছিলো?
উত্তর
র্যাডক্লিপ কমিশন
সমাধান
ভারত পাকিস্তানের বিভক্তির মাধ্যমে উপমহাদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করা হয়। এ সময় এ দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণে স্যার র্যাডক্লিফ এর নেতৃত্বাধীন একটি কমিশন গঠন করা হয় যা র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত।
২৪২২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে?
উত্তর
১৬ ডিসেম্বর ১৯৭২
সমাধান
সংবিধান প্রণয়নের জন্য গঠিত ৩৪ সদস্যের কমিটি রচিত বাংলাদেশের সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপন করা হয়। ৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদে গৃহীত হয়। এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর করা হয়।
২৪২২৬
বাংলাদেশের চা গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর
শ্রীমঙ্গল
সমাধান
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার স্টেশনটিকে একটি গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করে।
ভারতের আসামের পরেই উপমহাদেশের সবচেয়ে পুরাতন চা গবেষণা কেন্দ্র রয়েছে শ্রীমঙ্গলে। যা দেখতে প্রচুর পর্যটক আসে।
২৪২২৭
খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?
উত্তর
সিলেট
সমাধান
ময়মনসিংহ জেলায় গারো, ডালু, বর্মন ও হাজং উপজাতি বাস করে। নেত্রকোনায় গারো ও হাজং বসবাস করে। সিলেটে খাসিয়া ছাড়াও মুণ্ডা, রবিদাস, কুর্মি, গারো, নায়েক, পাত্র, চীন, বোনজ, ভূমিজ, মনিপুরী উপজাতিদের বসবাস।
২৪২২৮
'নেলসন ম্যান্ডেলা' তার দেশের মানুষের কাছে কি নামে পরিচিত ছিলেন?
উত্তর
মাদিবা
সমাধান
নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ - বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি।
তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
তিনি দেশের মানুষের কাছে মাদিবা নামে পরিচিত।
২৪২২৯
HDI is an index that represents development of a country by:
উত্তর
Taking income, education and health under consideration
২৪২৩০
বিদেশের কোন মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর
কলকাতা
সমাধান
১৯৭১ সালের ১৮ এপ্রিল, রবিবার। দুপুর সাড়ে ১২টা। স্থান ৯, সার্কাস অ্যাভিনিউ, কলকাতা। বিশ্ব ইতিহাসে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশন অফিসের সব বাঙালি কর্মকর্তা–কর্মচারী একযোগে আনুগত্য প্রকাশ করল বাংলাদেশ সরকারের প্রতি।
কার্যালয়ের নাম পাল্টে হয়ে গেল ‘গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কূটনৈতিক মিশন।’ মিশনের ছাদে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হলো স্বাধীন বাংলাদেশের পতাকা।
প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়তে শুরু করল।