২৪২৯২
বাংলাদেশ জাতীয় সংসদে সরাসরি ভোট নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তর
300
সমাধান
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সভা ও এটি এক কক্ষ বিশিষ্ট। এ আইন সভার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্যকে নির্বাচিত করা হয়। এছাড়াও ৫০ জন মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদ সদস্যরূপে মনোনীত হন।
২৪২৯৩
বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা
উত্তর
৮টি
সমাধান
সরকারি ইপিজেড ৮ টি।
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা, মুক্ত বাণিজ্য অঞ্চল হচ্ছে এমন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, বহন, উত্পাদন বা পুন:সংযোজন ও পুন:রপ্তানি করা যায়।
এই অঞ্চলগুলো সাধারণত বাণিজ্যের জন্য ভৌগলিকভাবে সুবিধাজনক স্থান, যেমন: সমুদ্রবন্দর, বিমানবন্দর, জাতীয় সীমান্ত - প্রভৃতি এলাকায় গড়ে তোলা হয়।
২৪২৯৪
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর
কাতার
সমাধান
২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর এবং পুরুষদের আন্তর্জাতিক সংস্থার ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ফিফা অ্যাসোসিয়েশনের সদস্য দেশের জাতীয় দলসমূহ । এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত রয়েছে। আরব বিশ্বে এটি হবে ফিফার প্রথম বিশ্বকাপ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটিই হবে প্রথম। ২০০২ সালের দক্ষিণ কোরিয়া ও জাপানের পর
এশিয়াতে অনুষ্ঠিত এটি হবে ফিফার দ্বিতীয় বিশ্বকাপ। এটিই হবে ৩২ দল বিশিষ্ট ফিফার সর্বশেষ আসর, এর পরবর্তীতে ৪৮টি দল নিয়ে উত্তর আমেরিকাতে (আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে যৌথভাব) অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ।
২৪২৯৬
নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল এড্রেস?
উত্তর
[email protected]
সমাধান
Electronic mail = E - mail E - mail Address লেখার নিয়ম হল: - user name @ Domain. Domain name ডট (.) চিহ্ন দ্বারা কয়েকটি অংশে বিভক্ত।
২৪২৯৭
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তর
আলমগীর কবির
সমাধান
ধীরে বহে মেঘনা ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি যুদ্ধ চলচ্চিত্র।
চলচ্চিত্রটি রচনা এবং পরিচালনা করছেন আলমগীর কবির এবং এটি তার পরিচালিত প্রথম ফিচার চলচ্চিত্র।
এটি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত।
অভিনয়ে ছিলেন , ববিতা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ খান প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন সুচন্দা।
২৪২৯৮
'আবার তোর মানুষ হ' চলচ্চিত্র নির্মাতা কে?
উত্তর
খান আতাউর রহমান
সমাধান
আবার তোরা মানুষ হ হচ্ছে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক খান আতাউর রহমান কলেজ প্রিন্সিপাল হিসেবে অভিনয় করেছিলেন।
২৪২৯৯
জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বর কততম বৃহৎ রাষ্ট্র?
উত্তর
৮ম
সমাধান
জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ, ৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ আর
জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৭ম বৃহৎ দেশ, ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ।