২৪৩০১
বাংলাদেশ আওমীলীগ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
1949
সমাধান
বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে
বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই সংগঠনটির নামাকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।
২৪৩০২
বাংলাদেশে 'শহীদ বুদ্ধিজীবী দিবস' কোন তারিখ এ পালিত হয়
উত্তর
১৪ই ডিসেম্বর
সমাধান
১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
২৪৩০৩
বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে
উত্তর
ডাচ বাংলা ব্যাংক
সমাধান
১৯৯৯ সালে মোবাইল ওয়াপ পদ্ধতির মাধ্যমে স্মার্টফোন নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপীয়ান ব্যাংকে চালু করা হয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থার।
যে পদ্ধতিতে একজন গ্রাহক মোবাইল বা ট্যাব ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন তাকে মোবাইল ব্যাংকিং বলে।
২০১০ সালে ডাচ - বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে।
২৪৩০৪
UNICEF সদর কোথায় অবস্থিত?
উত্তর
নিউ ইয়ক
সমাধান
জাতিসংঘ শিশু তহবিল (United Nations Children's Fund) বা UNICEF জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে এই সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়।সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ তাদের কল্যাণমুখী ভূমিকার কারণে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।
২৪৩০৫
বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করে?
উত্তর
সপ্তম
সমাধান
সপ্তম জাতীয় সংসদ (১৪ জুলাই ১৯৯৬ - ১৩ জুলাই ২০০১) ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধীদলের মর্যাদা পায়।
২৩ জুন ১৯৯৬ সালে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা গঠিত হয় এবং ১৫ জুলাই ২০০১ সালে এই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।
সপ্তম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু হয়।
২৪৩০৬
পেরুর রাজধানী কোনটি
উত্তর
লিমা
সমাধান
দক্ষিণ আমেরিকার পশ্চিম - মধ্য অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র পেরু। দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও রাজধানী লিমা।
২৪৩০৯
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা?
উত্তর
ধর্মপাল
সমাধান
পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১ - ৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন