৩২১৯৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কখন প্রদান করা হয়?
উত্তর
২৩.০২.১৯৬৯
সমাধান
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসভার আয়োজন করে। সেখানে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
৩২১৯৪
‘বাংলার মিল্টন’ কোন কবির উপাধি?
উত্তর
হেমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের (চট্টোপাধ্যায় নয়) ছদ্মনাম বাংলার মিল্টন। অন্যদিকে, সুকান্ত ভট্টাচার্য—কিশোর কবি, রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্বকবি’ এবং জসীমউদ্দীন ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত ছিলেন।
৩২১৯৫
বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর
৭৭
সমাধান
Note : ২৪ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত জাতিসংঘের ৭৭তম সাধারণ সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান।