৭২৮১
Dengue fever is spread by-------
উত্তর
Aedes aegypti mosquito
সমাধান
এডিস মশকী ডেঙ্গু রোগের বাহক।Dengue viruses are spread to people through the bites of infected Aedes species mosquitoes (Ae. aegypti or Ae. albopictus). These are the same types of mosquitoes that spread Zika and chikungunya viruses.
৭২৮৬
সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত?
উত্তর
এইচ১ এন১
সমাধান
সোয়াইন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ২০০৯ সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত হয়েছে। এটি মূলত শূকরের মাঝেই পাওয়া যেত যা কিনা শূকরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতই এটি শ্বাসনালীতে সংক্রমন করে থাকে। পূর্বে সোয়াইন ইনফ্লেঞ্জা ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হচ্ছে, ২০০৯ সালের এপ্রিলে উদ্ভব হওয়া ভাইরাসটি মানুষ, শূকর ও পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংমিশ্রনে। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)।
৭২৮৭
নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----
উত্তর
সূর্য
সমাধান
সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। পৃথিবীতে প্রায় 99.97% শক্তির উৎস হলো সুর্য। সুর্যই সকল শক্তির মুল উৎস।
৭২৮৮
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ--------
উত্তর
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সমাধান
তরলের স্ফুটনাংক ১০০ ডিগ্রি সেলসিয়াস।
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধিপায় আর চাপ কমলে তরলের স্ফুটনাংক হ্রাস পায়। যেজন্য পাহাড়ে বা উঁচু কোন জায়গায় রান্না করার সময় মাছ মাংস সহজে সিদ্ধ হয়না। কিন্তু প্রেসার কুকারে আবদ্ধ অবস্থায় তরলের চাপ বাড়ানো হয় ফলে মাছ মাংস সহজে সিদ্ধ হয়।
উল্লেখ্য: পাহাড়ে তরলের স্ফুটনাংক হ্রাস পেয়ে ৭০ ডিগ্রি আর প্রেসার কুকারে বৃদ্ধি পেয়ে ১২০ ডিগ্রি হয়।
৭২৮৯
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----
উত্তর
লাল, নীল, সবুজ
সমাধান
তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায়, এগুলো হলো – লাল, সবুজ, নীল। সূত্রঃ সবুজ ও নীলা ভাই বোন। সবুজ নী = নীল লা = লাল
বিকল্প টেকনিক:
আসল
আ - আসমানি (আকাশের বং যেহেতু নীল। তাই এইখানে নীল মনে রাখবেন।)
স - সবুজ
ল - লাল
আরো সহজে মনে রাখার জন্য "RGB" ব্যবহার করা যায় R = Red (লাল)
G = Green (সবুজ)
B = Blue (নীল)
৭২৯০
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো------
উত্তর
কর্কটক্রান্তি রেখা
সমাধান
কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। এটি বাংলাদেশের প্রায় মাঝামাঝি দিয়ে গেছে।
একে ট্রপিক অব ক্যান্সার ও বলা হয়ে থাকে