৭২৯১
মাছ অক্সিজেন নেয়-----
উত্তর
পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
সমাধান
মাছেরা অক্সিজেন দুই ভাবে নিয়ে থাকে । প্রথমত মাছ তার নিজের ফুল্কোর ( gills ) সাহায্যে জলের ভিতর থেকে জলের দ্রবীভূত অক্সিজেন নিয়ে বেঁচে থাকে , এবং দ্বিতীয়ত জলের উপরের বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিয়ে থাকে।
তবে তিমি শুশুক ডলফিন সরাসরি বাতাসের থেকে অক্সিজেন গ্রহণ করে।
৭২৯২
কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো----
উত্তর
লৌহ
সমাধান
কচুশাকে প্রচুর পরিমান লৌহ নামক খনিজ পদার্থ থাকে। কচু শাকে ভিটামিন - এ প্রচুর পরিমানে পাওয়া যায়।
কচু শাকে বিদ্যমান আক্সালিক এসিড গলায় কুটকুট ভাব তৈরি করে।
গাজর সহ রঙিন ফলমূলে ভিটামিন এ
সবুজ ও টক ফলমূলে ভিটামিন সি
মাছের কাটা ও সামুদ্রিক মাছে ক্যালসিয়াম ও আয়োডিন থাকে
৭২৯৩
সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে------
উত্তর
কার্বন দন্ড ও দস্তার কৌটা
সমাধান
ব্যাখ্যাঃ সাধারণ ড্রাইসেলে কার্বন দণ্ড ধনাত্বক পাত এবং দস্তার কৌটা ঋনাত্বক পাত হিসাবে ব্যবহৃত হয়। কার্বন দণ্ডের চারপাশে থাকে কার্বন গুড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড। ম্যাঙ্গানিজ অক্সাইড ছদন নিবারক হিসাবে কাজ করে। দস্তার কৌটা এবং কার্বন গুড়ো ও ম্যাঙ্গানিজ অক্সাইডের মাঝে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন পেস্ট থাকে যা বিদ্যুৎ উত্তেজক হিসাবে কাজ করে।
ড্রাই সেল শুস্ক কোষ নামেও পরিচিত।
৭২৯৪
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-----
উত্তর
এতে বিদ্যুতের অপচয় কম হয়
সমাধান
ব্যাখ্যাঃ বিদ্যুৎ পরিবহনে যে তার ব্যবহৃত হয় তার রোধ আছে। রোধের কারণে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ শক্তি তাপ শক্তি হিসেবে অপচয় হয়। দূরত্ব যত বেশি হয়, অপচয়ও তত বেশি হয়। সেজন্য অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে তড়িৎ প্রবাহ কমিয়ে ভোল্টেজ বাড়ানো হয় যাতে অপচয় কম হয়।
৭২৯৫
সংকর ধাতু পিতলের উপাদান হলো------
উত্তর
তামা ও দস্তা
সমাধান
ব্যাখ্যাঃ পিতল বা ব্রাস একটি সংকর ধাতু। উপাদানঃ তামা ৮০%, দস্তা (জিঙ্ক) - ২০%।
Cu(80%) + Zn(20%)
৭২৯৬
পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------
উত্তর
মাধ্যাকর্ষণ বলের জন্য
সমাধান
ব্যাখ্যাঃ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না।
মাধ্যাকর্ষণ = অভিকর্ষ
৭২৯৭
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
উত্তর
বায়োগ্যাস
সমাধান
ব্যাখ্যাঃ জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি। গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
বায়োগ্যাস নবায়নযোগ্য জ্বালানির উৎস।
৭২৯৮
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------
উত্তর
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
সমাধান
ব্যাখ্যাঃ বৈদ্যুতিক মটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাপীয় ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
বৈদ্যুতিক মটর ফ্লেমিঙ্গয়ের ডান হস্ত নিয়ম অনুসারে পরিচালিত হয়।
৭২৯৯
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ------
উত্তর
নিয়ত বায়ু
সমাধান
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় -
- নিয়ত
৭৩০০
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----
উত্তর
এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
সমাধান
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে এর কারণ হলো , এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে । এই বায়ু কুঠুরী জলজ উদ্ভিদকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে।
এরেনকাইমা জাতীয় কোষ বিদ্যমান থাকে