৭৪০১
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -----
উত্তর
৫ মে, ১৯৯৫
সমাধান
ভ্রূণবিদ্যাভ্রূণবিদ্যা (ইংরেজি: Embryology), ল্যাটিন ἔμβρυον - ইংরেজি: Ebryon (উচ্চারণ: এমব্রায়োন্), অর্থাৎ জন্ম হয়নি এমন ভ্রূণ; এবং - λογία - ইংরেজি: - logia (উচ্চারণ: লজিয়া) থেকে আগত। ভ্রূণের গঠন ও বিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রূণবিদ্যা আলোচনা করে। ভ্রূণ হচ্ছে জন্মের পূর্বাবস্থায় একটি প্রাণ। উদ্ভিদের ক্ষেত্রে এটি অঙ্কুরোদগম ঘটার পূর্বাবস্থা।
৭৪০৩
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -----
উত্তর
রাজ কাঁকড়া
সমাধান
উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি “রাজ কাঁকড়া” নামেও পরিচিত। কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে বেশি মিল
৭৪০৭
তাপমাত্রার যে স্কেলে '০' ডিগ্রি সবচেয়ে বেশি তা হোল-
উত্তর
সেলসিয়াস
সমাধান
সেলসিয়াসসেলসিয়াস (ইংরেজি: Celsius) তাপমাত্রা পরিমাপে বহুল ব্যবহৃত এসআই একক পদ্ধতির একটি একক। প্রমাণ চাপে বিশুদ্ধ পানির হিমাঙ্ককে ০ ডিগ্রি ও স্ফুটনাঙ্ককে ১০০ ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। সেলসিয়াসকে সেন্টিগ্রেড নামেও অভিহিত করা হয়। ১৯৪৮ সালের পূর্ব পর্যন্ত এটি সেন্টিগ্রেড নামে পরিচিত ছিল। ১৭৪২ সালে তিনিই প্রথম অ্যান্ডার্স সেলসিয়াস এ তাপমান যন্ত্রের ধারণা সম্বন্ধে আলোকপাত করেছেন; যা পরবর্তীকালে তার নামে নামাঙ্কিত করা হয় সেলসিয়াস থার্মোমিটাররূপে। এ থার্মোমিটারে ১০০ ডিগ্রী তাপমাত্রায় পানির স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্কের পৃথক নির্দেশনামা তুলে ধরা হয়েছে। যক্ষা রোগে আক্রান্ত হয়ে অ্যান্ডার্স সেলসিয়াস মারা যাবার পর কার্ল লিনিয়াস এ তাপমান যন্ত্রটি উদ্ভাবন করেন।
৭৪১০
থিয়ামিন এর অভাবে যে রো হয় তা হলো-
উত্তর
বেরিবেরি রোগ
সমাধান
বেরিবেরিবেরিবেরি (ইংরেজি: Beriberi) হচ্ছে কতকগুলো লক্ষণসমষ্টি যা মূলত ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে হয়। শরীরের কোন সিস্টেমকে আক্রান্ত করছে তার উপর ভিত্তি করে বেরিবেরিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। ঐতিহাসিকভাবে যেসব এলাকায় খোসা ছাড়ানো চকচকে চাল প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেই এলাকায় বেরিবেরি রোগের প্রাদুর্ভাব বেশি।