৭৪২২
ভিটামিন "এ" এর অভাবে কোন রোগ হয়?
উত্তর
রাতকানা
সমাধান
রাতকানা রোগ হয় মূলত ভিটামিন - এ এর অভাবে। রাতকানা শিশুরা সাধারণত দিনের বেলায় ভালো ভাবে দেখতে পারে কিন্তু রাতে অথবা অন্ধকার ঘরে অল্প আলোতে ঠিকমতো দেখতে পায় না। সে কেবল অনুমানে চলাফেরা করে।
৭৪২৪
বিশ্বের দীর্ঘজীবী প্রাণী--
উত্তর
কচ্ছপ
সমাধান
বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী হলো বৃহৎ কচ্ছপ। সর্ববৃহৎ প্রাণী নীলতিমি। সবচেয়ে বড় স্হলচর প্রাণী হাতি এবং ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী।
৭৪২৫
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয়-
উত্তর
এক কিলোওয়াট- ঘন্টায়
সমাধান
বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হল -
W = V*I*T watt - sec.
এখানে, w = বৈদ্যুতিক এনাজিv = ভেল্টেজI = অ্যামপিয়ারT = সময়
আবার, পাওয়ার P = VIঅথাৎ পাওয়ার ও সময়ের গুনফলই হচ্ছে বৈদ্যুতিক এনাজি। বৈদ্যুতিক এনাজির একক হচ্ছে কিলোওয়াট - আওয়ার (Kwh) বা ইউনিট।
৭৪২৬
কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায়-
উত্তর
শূন্য
সমাধান
কৃত্রিম উপগ্রহ পৃথিবীর মধ্যাকর্ষনশক্তির বাইরে থাকে, অভিকর্ষজ ত্বরণ ০ , তাই ওজন থাকে না অর্থাৎ শূন্য ওজন
৭৪২৭
'ভিটামিন সি' - এর রাসায়নিক নাম কি?
উত্তর
অ্যাসকরবিক এসিড
সমাধান
এটি একটি জৈব এসিড , পিয়ারাতে সবচেয়ে বেশি পাওয়া যায়
৭৪২৮
মানুষের লালা রসে কোন এনজাইটিম থাকে?
উত্তর
টায়াসিন
সমাধান
আমাদের মুখের মধ্যে তিন জোড়া লালা গ্রন্থি আছে যা থেকে লালা উৎপন্ন হয়। ওই লালা গ্রন্থিগুলোর নাম হলো - প্যারোটিড গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি ও সাবম্যান্ডিবুলার গ্রন্থি । লালা জলের মতো, আঠালো ও বর্ণহীন এক তরল পদার্থ। খাদ্যদ্রব্য হজমের জন্য এ খুব প্রয়োজনীয়। এতে থাকে শতকরা ৯৮ ভাগ জল ও ২ ভাগ এনজাইম বা জৈব রাসায়নিক পদার্থ । এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এনজাইমটির নাম ‘টায়ালিন’।
৭৪২৯
নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম?
উত্তর
রাজকাকড়া
সমাধান
রাজকাঁকড়ার নীল রক্ত বহুমূল্যবান। এই রক্তের অসাধারণ ক্ষমতা বলে লিমিউলাস বা অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ারা যে কোনও ধরনের ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ থেকে নিজেদের রক্ষা করতে পারে। তাই চিকিৎসাবিজ্ঞানে এদের গুরুত্ব অপরিসীম। এদের জীবন্ত জীবাশ্মও বলা হয়, কারণ ৪৪ কোটি ৫০ লাখ বছর আগেও পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল। ডাইনোসরের চেয়েও প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল এই লিমুলাস। তাই এই জলজ প্রাণী বিজ্ঞানীদের কাছে আজও বিস্ময়।
৭৪৩০
নিউট্রন আবিষ্কার করেন------
উত্তর
চ্যাডউইক
সমাধান
নিউক্লিয়াসে অবস্থিত চার্জ নিরপেক্ষ 'নিউট্রন' ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউউক আবিষ্কার করেন। রাদারফোর্ড আণবিক নিউক্লিয়াসের মতবাদ আবিষ্কার করেন এবং বিজ্ঞানী স্যার জোসেফ জন থমসন আবিষ্কার করেন 'ইলেকট্রন'।