T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৪৪১

বায়ুমন্ডলের কোন স্তরে ওজোনের বিপুল উপস্থিতি রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্ট্রাটোমন্ডল
সমাধান
স্ট্রাটোমন্ডল স্তর পৃথিবীর ভূমির উপর ১৩ কিমি থেকে শুরু করে প্রায় ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজন নামের একটি গ্যাস। অক্সিজেনের তিনটি পরমাণু একসাথে মিলিত হবার ফলে এই ওজোন স্তর গঠিত হয়। এই মিলিত তিন পরমাণুর অক্সিজেন অথবা ওজোন গ্যাস অথবা ওজোন স্তর সূর্য থেকে নির্গত ক্ষতিকর অতি বেগুনী রশ্মি অথবা সৌর বিকিরন শোষণ করে তা থেকে আমাদের রক্ষা করে। ওজোন স্তর হচ্ছে সেই স্তর যেখানে তুলনামুলকভাবে বেশী মাত্রায় ওজোন গ্যাস সমুহ থাকে এবং এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশী হয়। এই স্তর এবং এর উপরের দিকে বায়ুমন্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে থাকে।
৭৪৪২

রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গলগণ্ড রোগ নির্ণয়ে
সমাধান
তেজস্ক্রিয়তা প্রয়োগের মাধ্যমে রোগ নিরাময় বা রোগের প্রকোপ কমিয়ে রাখার জন্য ব্যবহৃত চিকিৎসা পদ্ধতির নাম রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে তেজস্ক্রিয় আইসোটোপ (যেমন - কোবাল্ট - ৬০) থেকে গামা রশ্মি নির্গত হয়। এ রশ্মি সহজেই কোষের গভীরে প্রবেশ করে রোগাক্রান্ত কোষ ধ্বংস করতে পারে। ক্যান্সার টিউমার প্রভৃতি রোগ নির্ণয় ও সারাতে বর্তমানে রেডিও আইসোটোপ ব্যবহৃত হচ্ছে।
৭৪৪৩

যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সূর্যগ্রহণ
সমাধান
পূর্ণিমার তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখার এলে সূর্যের আলো পৃথিবীর বাধার জন্য চাঁদের ওপর পড়তে না পারলে সাময়িকভাবে চাঁদকে দেখা যায় না, একে চন্দ্রগ্রহণ বলে। অপর পক্ষে অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থানের জন্য সূর্যের আলো চাঁদের বাধার কারণে পৃথিবীতে আসতে পারে না তাই সূর্যকে দেকা যায় না। একে সূর্যগ্রহণ বলা হয়।
৭৪৪৪

বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাশাপাশি দুটো দাঁতের দাগ
সমাধান
বিষধর সাপের বিষথলী সংযুক্ত থাকে সামনের দিকে উঁচু ও বড় দুটি ছিদ্রযুক্ত ফাঁপা দাঁতের সাথে । যখন বিষধর সাপ দংশন করে তখন ঐ দুটি দাঁত মাংসের মধ্যে ঢুকে যায় এবং বিষথলি থেকে নির্গত বিষ রক্তের সাথে মিশে যায়। তাই বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে পাশাপাশি দুটি দাঁতের দাগ থাকে। -
৭৪৪৫

লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
সমাধান
লোকভর্তি হল ঘরে মানুষ দ্বারা শব্দ শোষিত হওয়ার ফলে শব্দ ক্ষীণ হয়। শূন্য ঘরে শব্দের শোষণ কম হওয়ায় শব্দ বেশি হয়।
৭৪৪৬

পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
খ ও গ উভয়ই ঠিক
সমাধান
পেট্রোল প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। তাছাড়া পানি পেট্রোল অপেক্ষা ভারী হওয়ায় বিশ্লিষ্ট হওয়ার পর যে পানি অবশিষ্ট থাকে তা প্রেট্রােলের নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন জ্বলতে থাকে।
৭৪৪৭

' পিসিকালচার' বলতে কি বোঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মৎস্য চাষ
সমাধান
হাঁস - মুরগি পালনকে পোলট্রি,মৌমাছি পালনকে এপিকালচার, মৎস্য চাষকে পিসিকালচার এবং রেশম চাষকে সেরিকালচার বলে।
৭৪৪৮

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ট্যাকোমিটার
সমাধান
ক্রনোমিটার সুক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র, ওডোমিটার মোটরগাড়ি গতি নির্ণায়ক যন্ত্র, ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র এবং ক্রোসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র।
৭৪৪৯

মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্ফিগমোম্যানোমিটার
সমাধান
স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র,স্টেথস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নির্ণায়ক যন্ত্র, কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র এবং ইকোকার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের কর্মক্ষমতা ও রোগ শনাক্তকরণ যন্ত্র।
৭৪৫০

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একই হয়
সমাধান
রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। যখন বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কমানো হয় তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। যার ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ একই থাকে।