T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৪৬১

সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বৃহস্পতি
সমাধান
সৌরমন্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতিত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ আরও তিনটি গ্রহ অর্থাৎ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়। এই চারটির অপর জনপ্রিয় নাম হচ্ছে জোভিয়ান গ্রহ। জোভিয়ান শব্দটি জুপিটার শব্দের বিশেষণ রুপ। জুপিটারের গ্রিক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় জিউস।
৭৪৬২

মূল নেই কোন উদ্ভিদে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিউকর
সমাধান
উপরিউক্ত সকল উদ্ভিদেরই মূল রয়েছে। ফণিমনসা টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদ। এ জাতীয় উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা থেকে কিন্তু ফুল ও ফল হয় না। কোমল কান্ডযুক্ত ছোট ছোট উদ্ভিদকে বীরুৎ বলে। যেমন - ধান, ছােলা, আদা ইত্যাদি। সাইকাস হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া (Phanerogamia) গ্রুপের উদ্ভিদ যাদের ফুল হয় ও মূল, কাণ্ড প্রভৃতি থাকে এবং যেসব উদ্ভিদ আকারে ছোট ও কাষ্ঠল কিন্তু গুড়ি নাই তাদেরকে গুল্ম বলে। যেমন - গোলাপ , জবা ইত্যাদি। পৃথিবীতে কিছু শৈবাল ও ছত্রাক রয়েছে, যাদের মূল নেই। যেমন - মিউকর, সারগামাস, ঈস্ট ইত্যাদি।
৭৪৬৩

মানুষের ক্রোমোজমের সংখ্যা কত

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৩ জোড়া
সমাধান
মানুষের ক্রেমোজোমের সংখ্যা মোট ২৩ জোড়া। ২২ জোড়া অটোসোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম।
৭৪৬৪

শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কম থাকে
সমাধান
শীতকালে তাপমাত্রা গরমকালের তুলনায় অনেক কম। তবু গরমকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায়। শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কম। বাতাসের আর্দ্রতা নির্ভর করে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার ওপর। বাতাস কতটুকু ভেজা বা শুষ্ক তা বোঝা যায় আর্দ্রতার পরিমাপ দিয়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আর্দ্রতাও বেশি হয়, কম হলে আর্দ্রতাও কম হয়। বাতাসে জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট সীমা। একে বাতাসের সম্পৃক্ত অবস্থা বলে। বাতাস সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেলে আর জলীয় বাষ্প শোষণ করতে পারে না। বাতাসের আর্দ্রতা সম্পৃক্ত অবস্থার খুব কাছকাছি হলে অন্যবস্তু থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ বাতাস বেশি ভেজা হলে তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা কম হয়। অন্যদিকে বাতাসের আর্দ্রতা যত কম হয় তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা তত বেশি হয়। শীতকালে বাতাসের আর্দ্রতা গরমকালের তুলনায় অনেক কম। এ কারণে শীতের বাতাস বেশি শুষ্ক। তাই শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি। ফলে ভেজা কাপড় বা যেকোনো ভেজা বস্তু থেকে শীতের বাতাস খুব সহজেই পানি শোষণ করে নিতে পারে। এ কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়।
৭৪৬৫

কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্রোমিন
সমাধান
ব্রোমিন সাধারণ তাপমাত্রায় তরল থাকে ।
৭৪৬৬

গোধূলির কারণ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিক্ষেপণ
সমাধান
গোধূলির প্রধান কারণ হল আলোর বিক্ষেপণ । সূর্যাস্তের সময় সূর্যের আলো বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা ,পানিকণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বেগুনী , নীল , আসমানি প্রভৃতি বর্ণের বিক্ষেপণ বেশি ঘটে ।
৭৪৬৭

সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭৬ সে.মি.
৭৪৬৮

আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
সমাধান
আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি।
৭৪৬৯

কোনটি জৈব সার নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউরিয়া সার
৭৪৭০

বহুরূপী মৌল কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কার্বন
সমাধান
প্রকৃতিতে কার্বনের দুইটি বহুরুপ রয়েছে। একটি হীরক এবং অন্যটি গ্রাফাইট।