৭৫০১
এনজিওপ্লাস্টি হচ্ছে ----
উত্তর
হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
সমাধান
বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ ল্যুমেনযুক্ত বা রূদ্ধ হয়ে যাওয়া করােনারি ধমনি পুনরায় প্রশস্ত ল্যুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া ল্যুমেনের ভেতর দিয়ে হৃৎপিন্ডে পর্যাপ্ত O2 সরবরাহ নিশ্চিত করে হৃৎপিন্ড ও দেহকে সচল রাখা। বুকে ব্যথা (অ্যানজাইনা), হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রােগ থেকে মুক্তির সহজ উপায় এনজিওপ্লাস্টি।
৭৫০২
পানি জমলে আয়তনে-
উত্তর
বাড়ে
সমাধান
তরল পদার্থে তাপ প্রয়োগ করলে তার আয়তন বাড়ে ও তাপ সরিয়ে নিলে তার আয়তন কমে। 0̊C তাপমাত্রার পানিকে গরম করলে এর আয়তন বাড়ে না বরং আয়তন কমে। 4 ̊ C তাপমাত্রা পর্যন্ত এভাবেই আয়তন কমে। পরবর্তীতে 4 ̊ C তাপমাত্রার পানিকে গরম বা ঠাণ্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। এই ব্যতিক্রমের প্রধাণ কারণ হচ্ছে, 4 ̊ C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
৭৫০৩
নিচের কোনটি একবীজ পত্রী?
উত্তর
ভুট্টা
সমাধান
মটর ( P. sativum ) একটি একবর্ষজীবী উদ্ভিদ। এটি বিশ্বের বিভিন্ন স্থানে শীত মৌসুমে চাষ করা হয়ে থাকে। গড়ে প্রতিটি মটরশুঁটির ওজন ০.১ হতে ০.৩৬ গ্রাম। মটর বীজকে সবজি হিসাবে তাজা, জমাটবাঁধা, অথবা ক্যানে ভর্তি করে পরে রান্নায় ব্যবহার করা হয়।
৭৫০৪
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়?
উত্তর
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
সমাধান
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ (CPU) কে কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের প্রধান অংশ, যা প্রসেসর বা মাইক্রোপ্রসেসর নামেও পরিচিত cpu - তে সমস্ত কম্পিউটার ইনস্টল করা হয়, এটি কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে।
৭৫০৫
সুনামির (Tsunami) কারণ হলো ------
উত্তর
সমুদ্র তলদেশের ভূমিকম্প
সমাধান
সুনামি বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধ্বস অন্যতম। তন্মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য:
সমুদ্রসমতলের ২০ - ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প সংঘটন;
টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান - পতন
সমুদ্রসমতলের ২০ - ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হলে তা সমুদ্র তলদেশের মাটিকে যেমন নাড়িয়ে দেয়, তেমনি খুব স্বাভাবিকভাবেই তার সাথে সম্পর্কিত জলকে নাড়িয়ে দেয়। ভূমির কম্পন যখন জলে সঞ্চালিত হয়, তখন তার ফলে সুনামির উৎপত্তি হতে পারে। এছাড়াও সাধারণত কার্বন চক্রের প্রভাবে ভূ - অভ্যন্তরে টেকটনিক প্লেটের নড়াচড়া হতে থাকে। এভাবে কখনও কোনো একটি প্লেট অপর প্লেটের দিকে অনবরত ধাক্কা দিতে থাকলে একসময় একটি আরেকটির উপরে উঠে যায়। তখন ঐ স্থানের ভূত্বক আচমকা উঁচু হয়ে যায়, এমনকি এভাবে ছোট টিলা থেকে পাহাড় সমান পর্যন্ত হঠাৎ ভূত্বক উঁচু হয়ে যেতে পারে। সমুদ্র, নদী, জলাশয় কিংবা অন্য কোনো বৃহৎ জলক্ষেত্রের নিচের ভূত্বক এভাবে ফুলে উঠলে তখন ঐ জলক্ষেত্রের পানিও হঠাৎ ফুলে উঠে সুনামির সৃষ্টি হয়।
৭৫০৬
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
উত্তর
১১টা ৪০ মিঃ
সমাধান
আমরা জানি প্রতি ১ ডিগ্রী এর জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট তাহলে ৫ ডিগ্রী এর জন্য ৪*৫ = ২০ মিনিট।
আবার যেহেতু পশ্চিমে অবস্থান তাই এই ২০ মিনিট বিয়োগ হবে আর পূর্বের অবস্থানের বের করতে বললে সময়ের পার্থক্য যোগ করতে হবে
সুতরাং সময় হবে (১১:৬০ - ০.২০) = ১১:৪০ মিনিট
৭৫০৭
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
উত্তর
ওজোন
সমাধান
ওজোন হল অক্সিজেনের একটি রুপভেদ .যাতে অক্সিজেনের তিনটি পরমানু বিশেষ প্রক্রিয়ায় যুক্ত। কাজ - পৃথিবীর বায়ু মন্ডলের উপরে পৃথিবীকে ঘিরে ওজোন গ্যাসের একটি স্তর বিদ্যমান। যা সূর্যের তাপ বিকিরন ও সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি যেমন অতিবেগুনি, গামা রশ্মি সহ পৃথিবীতে বসবাসকারি জীবকুলের জন্য অত্যন্ত ক্ষতিকর তা পৃথিবীতে আসতে বাধা দান করে .ফলে পৃথিবীর তাপ মাত্রা নিয়ন্ত্রনে থাকে এবং পৃথিবীর পরিবেশ জীবকুলের অনুকুলে থাকে।
৭৫০৯
স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত -----
উত্তর
পদার্থবিদ
সমাধান
স্টিভেন উইলিয়াম হকিং একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান - বিষয়ক জনপ্রিয় ধারার লেখক। তাঁকে ২০শ শতকের অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের একজন হিসেবে গণ্য করা হয়। হকিং যুক্তরাজ্যের ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্বতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান ছিলেন।
৭৫১০
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে ------
উত্তর
গামা রশ্মি
সমাধান
তরঙ্গের মধ্যে সমদশায় কম্পনশীল দুটি কণিকার ন্যূনতম দূরত্ব হলো তরঙ্গদৈর্ঘ্য। তেজস্ক্রিয় পদার্থ থেকে উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন আফলা , বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়। এদের মধ্যে আলফা ও বিটা রশ্মি হচ্ছে মূলত যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণা, কোনো তরঙ্গ নয় ; ফলে এদের কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই। অপরদিকে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটারের কম। আবার রঞ্জন রশ্মিও এক ধরনের তড়িত ধরনের তড়িত চৌম্বক তরঙ্গ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য 1011 মিটার থেকে 10 - 8 মিটারের মধ্যে, যা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেশি।