৭৫১১
গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর
সীতাকুণ্ড পাহাড়ে
সমাধান
গরম পানির ঝরনা সীতাকুণ্ড পাহাড়ে অবস্থিত।
সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক।
এখানে রয়েছে সহস্রধারা আর সুপ্তধারা নামের দুটি জলপ্রপাত। মীরসরাই অংশে রয়েছে খৈয়াছড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপিত্তাছড়া, বাঘবিয়ানী, বোয়ালিয়া, অমরমানিক্যসহ আরো অনেক অনেক ঝর্ণা ও জলপ্রপাত। পূর্বদিকে এই পাহাড় থেকে উৎসারিত হয়ে কয়েকটি ঝর্ণা তথা খাল হালদা নদীতে গিয়ে মিলিত হয়েছে।
৭৫১২
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ ----
উত্তর
উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সমাধান
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপ প্রয়োগে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে ১৩০° সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে । এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়।
৭৫১৩
গাছের খাদ্য তালিকায় আছে
উত্তর
N, P, K, S ও Zn
সমাধান
১৮৬০ খ্রিস্টাব্দে ম্যাক্স এবং নপ পরীক্ষায় দেখান যে, উদ্ভিদের সার্বিক বৃদ্ধির প্রয়োজনে দশটি খনিজ উপাদান বিশেষ দরকারি। এগুলো হচ্ছে - কার্বন (C) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P) , পটাশিয়াম (K) , ক্যালসিয়াম (Ca), সালফার (S), ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe)। উপরোক্ত প্রশ্নের (ক) তালিকায় সবগুলোই এই দশ প্রকার খনিজের মধ্যে রয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।
৭৫১৪
নিচের কোনটি DNA--এর নাইট্রোজেন বেস?
উত্তর
গোয়ানিন
সমাধান
DNA অণুতে চার প্রকারের নিউক্লিওটাইড দেখা যায়। নাইট্রোজেনযুক্ত ক্ষারের বিভিন্নতার জন্যই বিভিন্ন প্রকারের নিউক্লিওটাইড গঠিত হয়। কারণ সকল প্রকার নিউক্লিওটাইডে একই প্রকারের শর্করা ও ফসফট অণু উপস্থিত থাকে। DNA - তে উপস্থিত নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো হলো - 'অ্যাডিনিন', 'গুয়ানিন', 'সাইটোসিন' ও 'থায়াসিন' ।
৭৫১৫
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন -----
উত্তর
ব্রেইল
সমাধান
ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল (Louis Braille) অন্ধ লোকদের লেখা - পড়ার সুবিধার জন্য ব্রেইল (Braille) নামক বিশ্বব্যাপী ব্যবহৃত একটি পদ্ধতি উদ্ভাবন করেন। লুইস ব্রেইল নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তিনি তিন বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যান এবং অন্ধ হিসেবে সারা জীবন অতিবাহিত করেন।
৭৫১৬
পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়?
উত্তর
ইউরেনিয়াম-২৩৫
সমাধান
পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, তা দুই ধরনের ইউরেনিয়াম আইসোটোপের সংমিশ্রণ। এদের মধ্যে ইউরেনিয়াম - ২৩৫ খুব গুরুত্বপূর্ণ।
৭৫১৭
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
উত্তর
নিয়ত বায়ু
সমাধান
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় - নিয়ত বায়ু।
পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির তারতম্য জনিত কারণে যে বায়ু সারা বছর ধরে নিয়মিত ভাবে একটি নির্দিষ্ট পথে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে, তাকে নিয়ত বায়ু বলে।
নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।
৭৫১৮
সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র-
উত্তর
সেক্সট্যান্ট
সমাধান
সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র - সেক্সট্যান্ট।
সেক্সন্ট্যান্ট হলো দ্বিগুণ প্রতিবিম্বিত নেভিগেশন যন্ত্র যা দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করে। সেক্সন্ট্যান্টের প্রাথমিক ব্যবহারটি নভোচারী নেভিগেশনের উদ্দেশ্যে জ্যোতির্বিজ্ঞানীয় অবজেক্ট এবং দিগন্তের মধ্যবর্তী কোণটি পরিমাপ করা।
এই কোণটির উচ্চতা, উচ্চতাটি দেখা বা শ্যুটিং বা অজানা হিসাবে পরিচিত।
৭৫১৯
আকাশে বিদ্যুৎ চমকায় -----
উত্তর
মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
সমাধান
'ধনাত্মক' ও 'ঋণাত্মক' চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
৭৫২০
কোন নিষ্ক্রীয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই?
উত্তর
হিলিয়াম
সমাধান
হিলিয়াম পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s2 নিয়ন পরমাণুরইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p6আর্গন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p6 জেনন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস : 1s22s22p63s23p64s24p64d105s25p6 অর্থাৎ হিলিয়াম গ্যাসে আটটি ইলেক্ট্রন নেই।