T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৫৪১

MKS পদ্ধতিতে ভরের একক ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কিলোগ্রাম
সমাধান
MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম , CG পদ্ধতিতে ভরের একক গ্রাম, FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড।
৭৫৪২

টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্থায়ী চুম্বক
সমাধান
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয় । এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক বা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite ) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
৭৫৪৩

বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪৬ শতাংশ
সমাধান
বর্তমানে বাংলাদেশে ৪১% শিশু (৫ বছরের নিচে) অপুষ্টির শিকার।
৭৫৪৪

ক্যান্সার রোগের কারণ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
সমাধান
গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার 'প্যাপিলোমা ভাইরাস' ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই৬ ও ই৭ নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়।
৭৫৪৫

স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্রোমিয়াম
সমাধান
স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। স্টেইনলেস স্টিলে যাতে মরিচা না ধরে এবং ইস্পাতে কার্বনের গুণাগুণ বৃদ্ধি করার জন্য এক বা একাধিক মৌল ক্রোমিয়াম ও নিকেল মিশ্রিত করা হয়।
৭৫৪৬

সর্বাপেক্ষা হালকা গ্যাস ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাইড্রোজেন
সমাধান
সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন । হাইড্রোজেনের ১ টি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে .× - গ্রাম।
৭৫৪৭

ভারী পানির রাসায়নিক সংকেত -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
D2O
সমাধান
ভারী পানি হচ্ছে পানির একটি রুপভেদ যেখানে পারমাণবিক ভর ১ সংবলিত হাইড্রোজেন পরমাণুসহ পারমাণবিক ভর ২ সংবলিত হাইড্রোজেনের আইসোটোপ ডিউটোরিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারী পানির আণবিক সংকেত <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><msub><mi>D</mi><mn>2</mn></msub><mi>O</mi></math>
৭৫৪৮

লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দস্তা
সমাধান
লৌহ বা ইস্পাতের জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করতে এর উপর দস্তা বা জিংকের প্রলেপ দেয়ার পদ্ধতিকে গ্যালভানাইজিং বলে। যেমন - ঘরের ঢেউটিন, পানির বালতি, ল্যাম্প প্রভৃতি মরিচার হাত হতে রক্ষার জন্য দস্তার প্রলেপ দেয়া হয়।
৭৫৪৯

সংকর ধাতু পিতলের উপাদান ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তামা ও দস্তা
সমাধান
সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বা কাঁসা প্রসতুত করা হয়। পিতল = তামা (৮০%) + দস্তা/জিংক (২০%) [Trick: পিতাজি - পিতল তামা জিংক] ব্রোঞ্জ/কাঁসা = তামা (৯০%) + টিন (১০%)
৭৫৫০

বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জি. ল্যামেটার
সমাধান
বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা জর্জ ল্যামেটর। তিনিই প্রথম বিগব্যাঙ সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার ' A Brief History of Time' গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।