T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৫৯১

রক্তকণিকায় থাকে কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হিমোগ্লোবিন
সমাধান
রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামের একধরনের রঞ্জক পদার্থ থাকে, এর কারণেই রক্তের রং লাল। এই হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন ও কার্বন ডাই - অক্সাইড পরিবহন করে। এদিকে রক্তে যদি যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন না থাকে তখন রক্তশূন্যতা দেখা দেয়।
৭৫৯২

কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিম্মচাপ হয়
৭৫৯৩

মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শ্বসন
সমাধান
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা ,আমিষ , চর্বি , জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই - অক্সাইড উৎপন্ন করে।
৭৫৯৪

ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আইসোটোপ
৭৫৯৫

বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঘনত্ব বেশি
সমাধান
সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা হ্রাস করলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। পানির একমাত্র ব্যতিক্রমী প্রসারণ হচ্ছে পানির তাপমাত্রা ৪°সেন্টিগ্রেডে আনলে এর ঘনত্ব সবচেয়ে বেশি হয় এবং ৪° থেকে তাপমাত্রা কমিয়ে আনলে এর ঘনত্ব কমতে থাকে। ০° সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় এবং এর ঘনত্ব কমে যায়। পানির ঘনত্ব বেশি থাকার কারণে বরফ পানিতে ভাসে।
৭৫৯৬

জন্ডিসে আক্রান্ত হয় -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যকৃত
সমাধান
শরীরের জলীয় অংশে রক্তে বিলিরুবিন নামক পিত্ত উপাদানের আধিক্যের কারণে শরীরের ত্বক ও শ্লেষ্মাঝিল্লি হলুদ বর্ণ ধারণ করার ফলে সৃষ্ট রোগের নাম জন্ডিস বা পাণ্ডুরোগ বা কামেলা রোগ । এ রোগে যকৃত (লিভার) ছাড়াও প্লীহা, রক্ত ইত্যাদি আক্রান্ত হয়।
৭৫৯৭

অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এম জাহিদ হাসান
সমাধান
অধরা কণার অস্তিত্ব আবিস্কারের নেতৃত্ব দিয়েছিলেন পদার্থবিজ্ঞানী - এম জাহিদ হাসান। এম জাহিদ হাসান একজন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। দুনিয়ার সব বস্তুকণাকে বিজ্ঞানীরা দুই দলে ভাগ করেন। এক দলের নাম বসু কণা বা বোসন। আলোর কণা ফোটন এই দলের অন্তর্ভুক্ত। এই কণাগুলো বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও অ্যালবার্ট আইনস্টাইনের সমীকরণ বোস - আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে। সেই তত্ত্বানুযায়ী, ২০১২ সালে বিজ্ঞানীরা এই দলের অন্যতম সদস্য হিগস বোসন, যা ঈশ্বর কণা নামে পরিচিত, তা খুঁজে পান।
৭৫৯৮

মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২টি
সমাধান
মঙ্গল গ্রহের ২টি উপগ্রহ আছে। মঙ্গল হল সূর্য থেকে দূরত্বের হিসাবে চতুর্থ তথা বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় - ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহের পৃষ্ঠতলে আয়রন অক্সাইডের আধিক্যের জন্য গ্রহটিকে লালচে রঙের দেখায়, যা খালি চোখে দৃশ্যমান মহাজাগতিক বস্তুগুলির মধ্যে এই গ্রহটিকে স্বতন্ত্রভাবে দর্শনীয় করে তোলে। সেই জন্য এই গ্রহটি "লাল গ্রহ" নামেও পরিচিত। মঙ্গল একটি শিলাময় গ্রহ। এই গ্রহের বায়ুমণ্ডল ঘনত্বহীন এবং পৃষ্ঠভাগের বৈশিষ্ট্যগুলির মধ্যে চাঁদের মতো অভিঘাত খাদ যেমন দেখা যায়, তেমনই পৃথিবীর মতো উপত্যকা, মরুভূমি ও মেরুস্থ হিমছত্রও চোখে পড়ে। মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুই। এগুলির নাম হল ফোবোস ও ডিমোস। এই উপগ্রহ দু - টি আকারে খুবই ছোটো ও অনিয়তাকার। সম্ভবত এই দু - টি মঙ্গল ট্রোজান ৫২৬১ ইউরেকার মতো মঙ্গলের অভিকর্ষজ টানে আটকে পড়া দু - টি গ্রহাণু।
৭৫৯৯

সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বুধ
৭৬০০

টমেটোতে কোন এসিড থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ম্যালিক এসিড
সমাধান
টমেটোতে থাকে - ম্যালিক এসিড লেবুর রসে থাকে - সাইট্রিক এসিড আপেলে থাকে - ম্যালিক এসিড তেঁতুলে থাকে - টারটারিক এসিডআমলকিতে থাকে - অক্সালিক এসিডআঙ্গুরে থাকে - টারটারিক এসিডকমলালেবুতে থাকে - এসকরবিক এসিডদুধে থাকে - ল্যাকটিক এসিডপাকা কলায় থাকে - এমাইল এসিটেটপাকা আনারসে থাকে - ইথাইল এসিটেট পাকা কমলায় থাকে - অকটাইল এসিটেট