৭৬০১
টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার কর হয়?
উত্তর
নাট্রোজেন
সমাধান
টিউব লাইটে সাধারণত আর্গন গ্যাস ব্যবহার করা হয়। আর লাল আলোর বাতি (ইনকেন্ডিসেন্ট) বাল্ব এ নাইট্রোজেন ব্যবহার করা হয়।
৭৬০২
সুর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তর
বুধ
সমাধান
বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এর উজ্জ্বলতার আপাত মান - ২.৬ থেকে + ৫.৭ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী।
৭৬০৪
বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন ঘটে মিনিটে-
উত্তর
৭২ বার
সমাধান
একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থ, স্বাভাবিক, বিশ্রামরত অবস্থায় গড়ে মিনিটে ৭২ বার হৃদস্পন্দন হয়।
৭৬০৫
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
উত্তর
১ বার
সমাধান
ঘড়ির মিনিটের কাঁটা ১২ টায় আসলে একটি নতুন ঘন্টা শুরু হয়। সেই হিসেবে ১১ টা অতিক্রম করে ১২ টায় আসলে ১১ টা বাজে। এখন ১১ টার পর মিনিটের কাটা যখন আবার ১২ টায় আসে তখন ১২ টা বাজে। তাহলে ১১ টার পর একবার ১২ টায় মিনিটের কাঁটা আসল ও ঘন্টার কাঁটার অতিক্রম করে যাবে। পুনরায় যখন ১২ টায় আসে ততক্ষণে ১ টা বেজে যায় তখন ঘন্টার কাঁটা ১ টার উপর থাকে বলে মিলিত হওয়ার আগেই ১ টা বেজে যায়।
৭৬০৬
দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি?
উত্তর
অনুচক্রিকা
সমাধান
অণুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট হল অতিক্ষুদ্র, অনিয়মিত আকারের কোষ (এতে কোন ডিএনএধারী নিউক্লিয়াস নেই)। এর ব্যাস ২ - ৩ µm[৩] এবং প্রিকার্সর মেগাকারিওসাইটের গাঁজান থেকে সৃষ্টি হয়। এর আয়ু বড়জোর ৫ - ৯ দিন। অণুচক্রিকা বৃদ্ধির প্রাকৃতিক উৎস। অণুচক্রিকা সূতার আঁশের ন্যায় রক্তকে জমাট বাঁধায়।
৭৬০৭
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন?
উত্তর
আমিষ
সমাধান
আমিষ বা প্রটিন দেহ কোষ বৃদ্ধির প্রধান এবং অন্যতম উপাদান।
৭৬০৮
পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণি মরে যায়?
উত্তর
O2 (Oxygen)
সমাধান
পুকুরে মাছ চাষে বিভিন্ন সমস্যা দেখা যায়। পানি দূষিত হয়, অক্সিজেন কমে যায়, গ্যাস সৃষ্টি হওয়াসহ নানা সমস্যার জন্য মাছের বিভিন্ন রোগ ও মড়ক দেখা যায়। ফলে মাছের উৎপাদন কমে যায়। অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।
৭৬০৯
সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কতক্ষণ পর তা অনুভব করতে পারি?
উত্তর
৮ মিনিট ১৯ সেকেন্ড
সমাধান
সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসতে ৮ মি ১৯ সে লাগে। তাই সূর্যের আলো বন্ধ হয়ে গেলেও বন্ধ হওয়ার আগ মূহুর্তের রশ্নি পৃথিবীর দিকে আসবে ৮ মি ১৯ সে এ। আর এর পর আর কোনো রশ্নি আসবে না বিদায় আমরা অন্ধকার দেখব সব। তাই সর্বশেষ রশ্নি আলো বন্ধ হওয়ার পর আসতে ৮ মি ১৯ সে সময় লাগবে বলে আমরা এরপর বুঝতে পারব।
৭৬১০
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি?
উত্তর
পানির বিভব শক্তি
সমাধান
পানিবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা হয়। গতিশক্তির সাহায্যে টারবাইনে ঘূর্ণন গতিশক্তির সৃষ্টি করা হয় এবং তা থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়।