T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ বিজ্ঞান
বিষয়ভিত্তিক
৭৬১১

দীর্ঘতম দিন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২১ জুন
সমাধান
বিশ্বের সব স্থানে একই সাথে রাত ও দিন হয় না এবং একই সাথে সবচেয়ে বড় দিন বা সবচেয়ে ছোট দিনও হয় না। পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ নামে দুই ভাগে বিভক্ত হয় যেখানে এক গোলার্ধে অন্য গোলার্ধের বিপরীত অবস্থা বিরাজ করে। এর কারণ পৃথিবীর বার্ষিক গতি যার কারণে পৃথিবীর ঋতু পরিবর্তিত হয়। এই বার্ষিক গতির কারণে, পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন। সুতরাং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট রাতও ২১ জুন। বিপরীতভাবে, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত ২১ জুন আর সবচেয়ে ছোট দিন ২১ জুন। অন্যদিকে, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন ২২ ডিসেম্বর। এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত। আর ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত সমান।
৭৬১২

কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিরক্ষীয় অঞ্চলে
৭৬১৩

বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক
সমাধান
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে তা সহজেই মানুষের দৃষ্টি কাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি আলোর।
৭৬১৪

নিম্বের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভিটামিন-বি
সমাধান
ভিটামিন - বি পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি বা বি ভিটামিনগুলি বা ভিটামিন বি কমপ্লেক্স, জল - দ্রবণীয় ভিটামিনগুলির এক শ্রেণি যা কোষ বিপাকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যদিও এই ভিটামিনগুলির একই নাম ভাগ করা যায় তবে এগুলি রাসায়নিকভাবে স্বতন্ত্র যৌগিক হয় যা প্রায়শই একই খাবারগুলিতে থাকে। সাধারণভাবে, আটটি খাদ্য পরিপূরককে ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে উল্লেখ করা হয়। পৃথক বি ভিটামিন পরিপূরকগুলি প্রতিটি ভিটামিনের নির্দিষ্ট নম্বর বা নাম দ্বারা উল্লেখ করা হয়: বি১ = থায়ামিন, বি২ = রিবোফ্লাভিন, বি৩ = নিয়াসিন, ইত্যাদি কিছু সংখ্যার চেয়ে নাম দ্বারা আরও সুপরিচিত: নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, বায়োটিন এবং ফলিক এসিড।
৭৬১৫

কোনটি বার্ড ফ্লু ভাইরাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
H-5 N-1
সমাধান
বার্ড ফ্লু ভাইরাস হলো H - 5 N - 1 বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাখিদের এক ধরনের জ্বর। যার জন্য দায়ী H5N8 ভাইরাস। এই ভাইরাসের উৎপত্তি হয় স্বাভাবিকভাবে জলজ পাখিদের মধ্যে। তা ঘরোয়া পোলট্রিতেও সংক্রমিত হতে পারে। এমনকি সংক্রমণ ছড়াতে পারে অন্যান্য পাখি ও পশুদের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) - র নির্দেশিকা অনুযায়ী, যাতে মাংস কোনওভাবেই কাঁচা থেকে না যায় (মুরগী, হাঁস, ডিম), সেজন্য ৭০ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি তাপমাত্রায় রান্না করা নিরাপদ।
৭৬১৬

দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্লোরো ফ্লোরো কার্বন
সমাধান
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরো ফ্লোরো কার্বন। বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে। এটি গ্রীনহাউস প্রভাবের মৌলিক কারণ। যেসকল গ্রীন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ জলীয় বাষ্প (H2O) কার্বন ডাই অক্সাইড (CO2) মিথেন (CH4) নাইট্রাস অক্সাইড (N2O) ওজোন (O3) ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs) হাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)
৭৬১৭

আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৬০ সালে
৭৬১৮

তাপের পরিবহন যে মাধ্যমে সবচেয় বেশি তা হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কঠিন
সমাধান
কঠিন পদার্থের মধ্যদিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়, তরলে তার চেয়ে কম, বায়বীয় পদার্থে অত্যন্ত কম এবং শূণ্যস্থানে কোন পরিবহন হয় না। যেমন - একটি ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে অন্য প্রান্ত হাতে ধরে রাখলে কিছুকক্ষণ পরেই হাতে বেশ গরম বোধ হয়। দণ্ডের যে প্রান্ত আগুনের মধ্যে আছে সেই অংশের অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থানে থেকে স্পন্দিত হতে থাকে। এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে। সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী অণুগুলোতে তাপ সঞ্চালিত করে। এভাবে তাপ দণ্ডের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হওয়ার পদ্ধতিই পরিবহন।
৭৬১৯

E=mc2 সুত্রটি প্রতিপাদন করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আইনস্টাইন
সমাধান
আইন্সটাইনের সমীকরণ E = mc2 : “কোন বস্তুযদি আলোর বেগে চলে তাহলে তা সম্পূর্ণ শক্তিতে পরিণত হবে এবং এই শক্তির পরিমান হবে E = mc2 যেখানে E হল শক্তি m ভর c আলোর বেগআইন্সটাইন তাঁর বিখ্যাত “ থিওরি অব রিলেটিভিটি” থেকে এ সম্পর্কটি প্রতিপাদন করেন । এখন কথা হল এই শক্তি কিভাবে পাওয়া সম্ভব? একটি বস্তুকে কিভাবে আলোর গতিতেচালনা করা সম্ভব ? আইন্সটাইন এর থিওরি অব রিলেটিভিটির সমীকরণ মতে বস্তুকে সম্পূর্ণ শক্তিতে পরিণত হতে হলে বস্তুটির ভর অসীম হয়ে যাবে ।
৭৬২০

কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ---- বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এপিকালচার
সমাধান
কৃষিবিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে এপিকালচার বলে। মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌচাকের উপযোগী পরিবেশ তৈরি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাই হলো মৌমাছি চাষ।