৭৬২১
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না-
উত্তর
পিতল
সমাধান
চুম্বক হলো এমন বস্তু যা বিশেষ আকর্ষণ ক্ষমতাসম্পন্ন। চুম্বকের এই ক্ষমতাকে চুম্বকত্ব বলা হয়। চুম্বকের চুম্বকত্বের কারণে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বকক্ষেত্র অদৃশ্য কিন্তু এর মাধ্যমেই চুম্বকের প্রায় সব ধর্ম প্রকাশ পায়; এটি একটি বল যা তার চারপাশের ফেরোচৌম্বক পদার্থকে আকর্ষণ করে এবং অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করে।
৭৬২২
নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়?
উত্তর
গর্জন
সমাধান
ভেষজ উদ্ভিদ নয় গর্জন।
প্রদত্ত প্রশ্নের অন্যান্য অপশনগুলো যেমন: বানরলাঠি, অর্জুন, দর্বা উদ্ভিদগুলো ভেষজ উদ্ভিদ।
৭৬২৩
দুধে যে এসিড আছে তা হলো-
উত্তর
ল্যাক্টিক
সমাধান
স্বাস্থ্য রক্ষার মূল উপাদান দুধ। পুষ্টিমানের দিক দিয়ে দুধের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার উপায় নেই। দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ ও ল্যাকটিক এসিড, যা মানুষের দৈহিক গঠন, মেধার বিকাশ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। দুধে রয়েছে প্রোটিন, ফ্যাট, শর্করা, ক্যালসিয়াম, অ্যামাইনো এসিড, ভিটামিন, খনিজ পদার্থ, আয়রন ও খাদ্যশক্তি।
৭৬২৪
যে রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় , তা হলো-
উত্তর
কালো
সমাধান
কালো রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারন কালো বস্তু তাপ শোষন করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরনও করে তাড়াতাড়ি। এই জন্য ঘরের দেয়াল এর রং সাদা করা উচিত তাহলে শীত কালে ঘর গরম থাকবে। গরমকালেও ঘর তাপ বেশি শোষন করতে পারবে না।
৭৬২৫
আলুর একটি জাত ---
উত্তর
ডায়মন্ড
সমাধান
ডায়মন্ড আলুর একটি উন্নতজাতের নাম। ড্রামহেড একটি উন্নতজাতের বাঁধাকপি । রুপালি ও ডেলফোজ উন্নতজাতের তুলাবীজ। ব্রিশাইল একটি উন্নত জাতের ধান।
৭৬২৬
দুধে যে শর্করা থাকে তাকে কি বলে?
উত্তর
ল্যাকটোজ
সমাধান
ল্যাকটেজ একটি উৎসেচক বা এনজাইম যা দুধ এবং দুগ্ধজাতীয় খাবারে ল্যাকটোজ নামক উপাদানকে ভেঙে এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজে পরিণত করে। ল্যাকটোজ মূলত একটি ডাইস্যাকারাইড বা দ্বিআণবিক শর্করা, কারণ এক একটি ল্যাকটোজ দুটি অণু দ্বারা গঠিত - এক অণু গ্যালাকটোজ এবং এক অণু গ্লুকোজ। দুধের ২ থেকে ৪ শতাংশ শর্করা হল ল্যাকটোজ।
৭৬২৭
উচ্চ রক্তচাপের জন্যে দায়ী কোনটি?
উত্তর
পিটুইটারী গ্রন্থি
সমাধান
পিটুইটারি গ্রন্থি হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরে যার ওজন ০.৫ গ্রাম (০.০১৮ আউন্স) এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে অবস্থিত। পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (Anterior Lobe)/অ্যাডিনোহাইপোফাইসিস (২) মধ্য অংশ (Intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ ( Posterior lobe)/ নিউরোহাইপোফাইসিস
৭৬২৮
আকাশে রংধনু সৃষ্টির কারণ ----
উত্তর
বৃষ্টির কণা
সমাধান
আকাশে রংধনু সৃষ্টির প্রধান কারণ হলো বৃষ্টির কণা। বৃষ্টির কণা এখানে প্রিজমের কাজ করে। বৃষ্টির কণায় যখন আলোকরশ্মি পতিত হয়। তখন বৃষ্টির কণা ঐ আলোকরশ্মিকে ৭ টি রঙে বিভক্ত করে, যাকে আমরা রংধনু বলি।
৭৬২৯
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ---
উত্তর
ছয় ভাগের একভাগ
সমাধান
চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ১৬ অংশ। সুতরাং কোনো বস্তুর ওজন সেখানে হবে পৃথিবীর ছয়ভাগের এক ভাগ।
৭৬৩০
তাপ ইঞ্জিনের কাজ ---
উত্তর
তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
সমাধান
তাপ ইঞ্জিন ( Heat Engine) - এর কাজ হলো তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করা। অন্যদিকে বৈদ্যুতিক মোটর বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে, হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে এবং দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তাপশক্তি বিদ্যুৎশক্তিতে রুপান্তরিত হয়।