৭৬৩১
কোন হরমোনের অভাবে ডায়াবেটিক রোগ হয়?
উত্তর
ইনসুলিন
সমাধান
হরমোন হচ্ছে এক শ্রেণীর রাসায়নিক বস্তু, যা দেহের কোষ বা অংগসমূহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমোন, যা রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কোনো কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত হয়, যার ফলে ডায়াবেটিস রোগ হয়।
৭৬৩২
এন্টোমলজি কোন বিষয়ের বিজ্ঞান?
উত্তর
কীটপতঙ্গ
সমাধান
মাছ বিষয়ক বিদ্যা বা মৎসবিদ্যাকে ‘ইকথিওলজি’ (Ichthyology) বলে। কীটপতঙ্গ বিষয়ক বিদ্যাকে ‘এন্টোমলজি’ (Entomololgy) বলে। বৃক্ষ সম্বন্ধীয় জ্ঞান/বিদ্যাকে বলা হয় ‘ডেনড্রোলজি’(Dendrology)। আর মানুষের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধীয় বিজ্ঞান তথা মানুষ বিষয়ক বিজ্ঞানকে ‘অ্যান্থ্রোপলজি’ (Anthopology) বলে। সুতরাং সঠিক উওর হবে অপশন (খ)।
৭৬৩৪
নিচের কোনটি জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?
উত্তর
ক্রোমোজম
সমাধান
প্রকৃত কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের অবস্থান। কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে এটি। নিউক্লিয়াসের ভৌত গঠন উপাদান চারটি। যথাঃ নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লেয়ার মেম্ব্রেন এবং নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের প্রোটোপ্লাজমিক রস ও অন্যান্য গঠন উপাদানগুলো ধারণ করে। নিউক্লিওলাসের কাজের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার RNA, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ। ক্রোমোজম থাকে নিউক্লিয়ার রেটিকুলামের ভেতর। রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজম DNA, RNA, হিস্টোন ও নন - হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত; যাদের প্রধান কাজই হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য ও বাহন। কজেই সঠিক উত্তর (গ)।
৭৬৩৫
সবুজ তরিতরকারীতে সবচেয়ে বেশি থাকে-
উত্তর
খনিজ পদার্থ ও ভিটামিন
সমাধান
সবুজ শাক সবজিতে স্নেহ এবং আমিষ উপাদান থাকেনা। কিছু কিছু শাক সবজিতে অল্প পরিমাণে শর্করার উপস্থিতি রয়েছে।
সবুজ শাক সবজিতে প্রচুর পরিমানে ভিটামিন সি, ই, এ এবং বি কমপ্লেক্স ছাড়াও প্রচুর পরিমাণে খনিজ লবণ রয়েছে।
৭৬৩৬
তাপ প্রয়োগে সবচাইতে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
উত্তর
বায়বীয় পদার্থ
সমাধান
তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয়। কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।
৭৬৩৭
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর
শুক্র
সমাধান
পৃথিবীর দুটি প্রতিবেশী গ্রহ হচ্ছে শুক্র ও মঙ্গল। এর মধ্যে শুক্ত গ্রহের দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহের দূরত্ব ৭.৮ কোটি কিলোমিটার। অতএব পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
৭৬৩৮
প্রকৃতিতে সবচাইতে শক্ত পদার্থ নিচের কোনটি?
উত্তর
হীরা
সমাধান
হীরক বা হীরা কার্বনের একটি রুপভেদ। একটি হীরক খন্ড প্রকৃতপক্ষে একটি বৃহৎ অণু। অসংখ্য কার্বন পরমাণু পরস্পরের সাথে বন্ধনযুক্ত হয়ে এই অণু তৈরি করে। একটি হীরক খন্ডকে টুকরো করতে হলে অনেকগুলো শক্তিশালী সমযোজী বিন্ধন ছিন্ন করতে হয় বলে হীরক অত্যন্ত কঠিন এবং সকল পদার্থের মধ্যে কঠিনতম।
৭৬৩৯
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম -
উত্তর
লুব্ধক
সমাধান
লুব্ধক পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। লুব্ধক এত উজ্জ্ব্ল দুটি কারণে - এর স্বকীয় উজ্জ্ব্লতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে এবং লুব্ধকজগৎ সৌরমণ্ডলের নিকটতম প্রতিবেশী। লুব্ধক ধীরে ধীরে সৌরমণ্ডলের নিকটবর্তী হচ্ছে; এ কারণে আগামী ৬০, ০০০ বছরে এর উজ্জ্ব্লতা সামান্য বৃদ্ধি পাবে। এই সময়ের পর লুব্ধক সৌরমণ্ডল থেকে দূরে সরে যাবে কিন্তু আরো ২১০, ০০০ বছর লুব্ধক পৃথিবীর আকাশে উজ্জ্ব্ল তারা হিসেবেই থাকবে।
৭৬৪০
নিচের কোনটি তাপের একক?
উত্তর
জুল
সমাধান
ভোল্ট হচ্ছে তড়িৎ চালক বা তড়িৎ বিভবের একক হচ্ছে। অন্যদিকে তাপের একক হচ্ছে জুল। এছাড়া কাজ এবং শক্তির এককও জুল। আর ওয়াট হচ্ছে ক্ষমতার একক।