৭৬৪১
নিচের কোনটি ডেঙ্গু জ্বরের বাহক মশা?
উত্তর
এডিস
সমাধান
অ্যানফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে।
৭৬৪৩
মানুষ নিঃশ্বাসের সাথে কি ত্যাগ করে?
উত্তর
কার্বন ডাই অক্সাইড
সমাধান
মানুষ নিঃশ্বাসের সাথে কার্বন ডাই - অক্সাইড (CO2) ত্যাগ করে, যা উদ্ভিদকূল কর্তৃক গৃহীত হয়। অন্যদিকে উদ্ভিদ কুলের ত্যাগ করা অক্সিজেন (O2) মানুষ নিঃশ্বাসের সাথে গ্রহণ করে। আর বায়ুমন্ডলে সর্বাধিক পরিমানে যে গ্যাসীয় উপাদানটি বিদ্যমান তা হচ্ছে নাইট্রোজেন।
৭৬৪৫
সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্বির -
উত্তর
প্রতিসরণ
সমাধান
সূর্য থেকে আগত আলোকরশ্মির কারণে যা প্রকৃতপক্ষে সাত রঙের আলোর সমাহার। যখন এই আলোকরশ্মি সাগরের পানিতে এসে প্রবেশ করে তখন লাল, কমলা, হলুদ এইসব দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো পানির মধ্যে দৃঢ়ভাবে শোষিত হয়ে যায়। কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের "নীল আলো" তেমনটা শোষিত না হয়ে প্রতিফলিত হয়। তখন আমরা সাগরের পানি নীল রঙের দেখতে পাই। সাগরের পানিতে যদি অধিক পরিমাণ ময়লা, কাদা, শ্যাওলা বা দূষক পদার্থের উপস্থিতি থাকে তবে ঐ পানিতে এই নীল আলো বিকিরণের ব্যাপারটা ঘটতে পারেনা। কারণ কাদা, ময়লা এগুলো সবধরনের আলোকেই বিকিরণে বাঁধা দেয়। ফলে সাগরের পানি তখন বিভিন্ন রং (কালচে, সবুজ, হালকা হলুদাভ, ঈষৎ লাল ইত্যাদি) ধারণ করে।
৭৬৪৬
শব্দ বিস্তারের জন্য-
উত্তর
স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
সমাধান
শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে এসে পৌঁছলে মস্তিষ্কে এক রকম অনুভূতি সৃষ্টি করে । তখন আমরা শব্দ শুনতে পাই । বায়ু মাধ্যম না থাকলে শব্দ আমাদের কানে পৌঁছতে পারত না । ফলে আমরা শব্দ শুনতে পেতাম না । পুকুরের জলের অভ্যন্তরে কোন শব্দ তৈরি করা হলে উৎপন্ন শব্দের পুকুরের জলে ডুব দিয়ে থাকে কোন ব্যক্তি পষ্ট শুনতে পায় ইরানের শব্দ তরল মাধ্যমে বিস্তার লাভ করে । শব্দের উৎস থেকে উৎপন্ন শব্দ শূন্যস্থান দিয়ে চলতে পারে না, শব্দের বিস্তারের জন্য কোন বাস্তব মাধ্যমের (কঠিন, তরল ও গ্যাসীয়) প্রয়োজন হয় ।
৭৬৪৭
কোন লোহার বেশি পরিমাণ কার্বন থাকে?
উত্তর
কাস্ট আয়রণ বা পিগ আয়রন
সমাধান
লোহা একটি মৌলিক পদার্থ । কার্বন অন্য একটি মৌলিক পদার্থ। বিশুদ্ধ লোহায় কোনো কার্বন থাকে না। তাই কম বা বেশি হবার সম্ভবনা নেই। তবে কাস্ট আইরন এ ২.১% কার্বন থাকে ।
৭৬৪৮
একমাত্র সবুজ উদ্ভিদ কি ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে?
উত্তর
সৌরশক্তি
সমাধান
একমাত্র সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এ প্রক্রিয়ায় সৌরশক্তি/সুর্যালোক অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে। এর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। তবে কার্বন ডাই - অক্সাইড (CO2) ও পানি (H2O) এ প্রক্রিয়ায় কাচামাল হিসেবে কাজ করে।
৭৬৪৯
মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কি?
উত্তর
ফিমার
সমাধান
মানবদেহের পা - এর অস্থিসমূহের মধ্যে ঊর্ধ্ব পা - এর অস্থি হচ্ছে ফিমার; যা মানব দেহের সবচেয়ে লম্বা অস্থি। ফিমারের দেহটি শক্ত ও নলাকার। ‘কার্পাল’ হচ্ছে হাতের কব্জি’র অস্থি। অন্যদিকে হাতের সম্মুখ বাহুর (অন্তর্ভাগের) অস্থি হচ্ছে ‘আলনা’। এটি লম্বা, নলাকর ও ঘন। আর ‘টিবিয়া’ হচ্ছে নিম্ম পা - এর অস্থির মধ্যে একটি। টিবিয়ার দেহ ত্রিধারবিশিষ্ট ও বেশি মোটা।
৭৬৫০
ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর
ঘাস
সমাধান
ব্রায়োফাইটের Musci শ্রেনীর উদ্ভিদগুলো সাধারনত মস (Moss) নামে পরিচিত। এদের প্রধান বৈশিষ্ট্য হলো দেহ কান্ড ও পাতায় বিভক্ত; মূল নেই, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। Bryum, Funaria, Semibarbula প্রভৃতি মস উদ্ভিদের উদাহরণ। পক্ষান্তরে ছত্রাক হচ্ছে ক্লোরফিলবিহিন এক ধরনের ইউক্যারিওটিক জীব। এদের দেহে সালোকসংশ্লেষণী বর্ণ কণিকা নেই। Saccharomyces, Penicillium, Agaricus প্রভৃতি শৈবালের উদাহরণ। আর শৈবাল হচ্ছে সালোকসংশ্লেষী সমাঙ্গদেহী উদ্ভিদ। এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। Spirogyra, Phaeophyta প্রভৃতি শৈবালের উদাহরণ।