৭৬৬১
পিসিকালচার বলতে বোঝায়-
উত্তর
মৎস্য চাষ
সমাধান
মৌমাছির চাষকে বলে - এপিকালচার
মৎস্য চাষকে বলে - পিসিকালচার
রেশম চাষকে বলে - সেরিকালচার
হাসঁ মুরগী পামনকে বলে - পোলট্রি
৭৬৬২
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ নিচের কোনটি
উত্তর
হীরা
সমাধান
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরা
৭৬৬৩
মানুষের মেরুদন্ড কয়টি অস্থির সমন্ময়ে গঠিত?
উত্তর
৩৩টি
সমাধান
মানুষের মেরুদন্ড ৩৩টি অস্থির সমন্ময়ে গঠিত।
একজন পূর্ণ বয়স্ক মানুষের মেরুদণ্ডে ২৬ টি কশেরুকা রয়েছে, যদিও কোনো সদ্যজাতের মেরুদণ্ড ৩৩ টি কশেরুকা নিয়ে গঠিত৷
গ্রীবাদেশীয় কশেরুকা (সার্ভাইকাল ভার্টিব্রা) - ৭টি অস্থি
বক্ষদেশীয় কশেরুকা (থোরাসিক ভার্টিব্রা) - ১২টি অস্থি
কটিদেশীয় কশেরুকা (লাম্বার ভার্টিব্রা) - ৫টি অস্থি
ত্রিকাস্থি কশেরুকা (স্যাক্রাল ভার্টিব্রা) - জন্মের সময়ে সংখ্যায় ৫টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
অনুত্রিকাস্থি কশেরুকা (কক্সিজিয়াল ভার্টিব্রা) - জন্মের সময়ে ৪টি অস্থি থাকলেও বয়ঃসন্ধিকালে তা পরষ্পর যুক্ত হয়ে ১টি অস্থিতে পরিণত হয়৷
৭৬৬৪
নিচের কোনটি লবণ?
উত্তর
KNO3
সমাধান
পটাশিয়াম নাইট্রেট হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যার রাসায়নিক সংকেত KNO3। এই যৌগটি পটাশিয়াম আয়ন K + ও নাইট্রেট আয়ন NO3− এর একটি আয়নিক লবণ এবং এটি ক্ষারকীয় ধাতব নাইট্রেট।
৭৬৬৫
শব্দের বেগ ৩৩০ মিটার/সেকেন্ড হলে, প্রতিফলনের নুন্যতম কোন দুরত্বে প্রতিধনি শোনা যাবে?
উত্তর
১৬.৫ মিটার
সমাধান
প্রতিধ্বনি শোনার জন্য শব্দকে ০.১ সেকেন্ডের মধ্যে উৎস থেকে প্রতিফলক পর্যন্ত নির্দিষ্ট দুরত্ব ২ বার অতিক্রম করতে হয়।
আমরা জানি, শব্দের বেগ = দুরত্ব/সময়
বা, V = 2d/t
[এখানে V = 330, t = 0.1, এবং d = দূরত্ব]
সুতরাং মান বসিয়ে পাই,
330 = 2d/0.1
বা, 2d = 330×0.1
বা, d = 33/2
সুতরাং d = 16.5 m
অর্থাৎ ফলকটি ১৬.৫ মিটার দুরত্বে থাকতে হবে।
৭৬৬৬
মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না?
উত্তর
মৌলের একটি অণু
সমাধান
মৌলের অনু এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। এজন্য অনুকে প্রতীক দ্বারা প্রকাশ করা যায় না।
অনুকে সংকেত দিয়ে প্রকাশ করা হয়।
৭৬৬৭
রক্ত কণিকা কত প্রকার?
উত্তর
তিন প্রকার
সমাধান
রক্ত কণিকা ৩ প্রকার।
রক্তকোষ (মাঝে মাঝে হেমাটোসাইট বলা হয়) হল হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় তৈরিকৃত একধরনের কোষ, যা সাধারণত রক্তে পাওয়া যায়। স্তন্যপায়ীদের রক্তের রক্তকোষগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ
লোহিত রক্তকণিকা - ইরাথ্রোসাইট
শ্বেত রক্তকণিকা - লিউকোসাইট
অণুচক্রিকা - থ্রম্বোসাইট
৭৬৬৮
নাইট্রিক এসিডে মৌলিক পদার্থ কোনটি?
উত্তর
হাইড্রোজেন
সমাধান
নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত, একটি সক্রিয় খনিজ এসিড। বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান সর্ব প্রথম নাইট্রিক এসিড তৈরী করেন। নাইট্রোজেন অক্সাইডের (NO2) সাথে পানির বিক্রিয়ায় নাইট্রিক এসিড তৈরী হয়।
3 NO2 + H2O → 2 HNO3 + NO
৭৬৬৯
রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে-
উত্তর
লিউকোমিয়া
সমাধান
রক্তে শ্বেতকণিকা কোষ বেড়ে যাওয়াকে বলে - লিউকোমিয়া।
লিউকেমিয়া রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার । অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি।
রোগটির নামই হয়েছে এর থেকে - লিউক~ অর্থাৎ সাদা, হিমো~ অর্থাৎ রক্ত। রক্তে ভ্রাম্যমান এই শ্বেত রক্ত কণিকাগুলি অপরিণত ও অকার্যকর। রক্ত উৎপাদনকারী অস্থিমজ্জার মধ্যে এদের সংখ্যাধিক্যের ফলে স্থানাভাবে স্বাভাবিক রক্তকণিকা উৎপাদন ব্যাহত হয়।