৭৬৭১
সুর্যের প্রখর উত্তাপেও গরম হয় না
উত্তর
গাছের পাতা
সমাধান
সূর্যের আলোয় পাতার পত্ররন্ধ্রগুলো খুলে যায়, যেকারণে দিনের বেলায় সর্বক্ষণ প্রস্বেদন হতে থাকে। আর উদ্ভিদদেহের অতিরিক্ত পানি প্রধানত পাতার (পত্ররন্ধ্রের) মাধ্যমে বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নামই প্রস্বেদন। দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে প্রস্বেদনের হার অনেক বেড়ে যায়, অর্থাৎ পাতার চারপাশের বায়ু জলীয়বাষ্প দ্বারা সিক্ত হতে থাকে এবং জলীয়বাষ্পের তাপধারণ ক্ষমতা বেশি হওয়ায় তা চারপাশের পরিবেশ থেকে বেশি পরিমাণে তাপ গ্রহণ করে থাকে। এ কারণেই সূর্যের প্রখর আলোতেও গাছের পাতা গরম হয়ে যেতে পারে না। কেননা প্রস্বেদন প্রক্রিয়ায় নির্গত প্রচুর জলীয়বাষ্প সবসময়ই সেখান থেকে তাপ শোষণ করে নিচ্ছে।
৭৬৭২
বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষ্রদ্রতম কণিকার নাম--
উত্তর
অণু
সমাধান
মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কনা যা ঐ পদার্থের ধর্ম অক্ষুন্ন রেখে স্বাধীন ভাবে বিরাজ করতে পারে , তাকে অনু বলে। অণুর গঠনে রাসায়নিক বন্ধনে আবদ্ধ যুক্ত দুই বা ততোধিক তড়িৎ - নিরপেক্ষ পরমাণু থাকে ।
৭৬৭৩
ক্যাথোডকে কি বলে?
উত্তর
ঋণাত্মক তড়িৎদ্বার
সমাধান
তড়িৎবিশ্লষ্য কোষের ধনাত্বক তড়িৎদ্বারকে অ্যানোড ও ঋণাত্বক তড়িৎদ্বারকে ক্যাথোড বলে
৭৬৭৪
কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে--
উত্তর
তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
সমাধান
রসায়ন ও পদার্থ বিদ্যায় কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন - এর সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। পারমাণবিক সংখ্যা অনন্যভাবে একটি মৌলিক পদার্থকে চিহ্নিত করে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সমান থাকে। প্রোটনের ভর ও নিউট্রনের ভর প্রায় সমান বলে তাদের সমষ্টি অর্থাৎ পরমাণুর ভর সংখ্যাকেই পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। ভর সংখ্যা হল নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা যাকে A দিয়ে প্রকাশ করা হয়।
৭৬৭৫
কোনটি ভেক্টর নয়?
উত্তর
দ্রুতি
সমাধান
দ্রুতি স্কেলার রাশি দ্রুতি প্রকাশ করতে শুধু মান লাগে দিকের প্রয়োজন হয় না, তাই দ্রুতি ভেক্টর রাশি নয়
৭৬৭৬
কোনটি রাসায়নিক পরিবর্তন?
উত্তর
বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরো লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে
সমাধান
রাসায়নিক পরিবর্তন তখনি হয় যখন সৃষ্ট পদার্থ তার মৌলিক উপাদান সমূহের সতন্ত্র বৈশিষ্ট্যের পরিবর্তে আলাদা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে এবং স্বাভাবিক উপায়ে পুরোপুরি পূর্বের অবস্থান এ ফিরিয়ে আনা যায় না। উপরে লোহার মরিচা পরা ছাড়া বাকিগুলোতে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
৭৬৭৭
'তড়িৎ বিশ্লেষণ' সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর
ফ্যারাডে
সমাধান
মাইকেল ফ্যারাডে একজন ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী ছিলেন। তড়িচ্চুম্বক তত্ত্ব এবং তড়িৎ রসায়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি প্রতিষ্ঠা করেন যে, চুম্বকত্ব আলোকে প্রভাবিত করে এবং এই দুই প্রত্যক্ষ ঘটনার মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। তার আবিষ্কারের প্রধান বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে তড়িচ্চুম্বক আবেশ, ডায়াম্যাগনেটিজম, তড়িৎ বিশ্লেষণ।
৭৬৭৮
নিচের কোনটি অণু গঠন করে না?
উত্তর
ইলেকট্রন
সমাধান
ইলেকট্রন একটি অধঃ - পরমাণু (subatomic) মৌলিক কণা (elementary particle) যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন - ১/২ অর্থাৎ ফার্মিয়ন) এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ - চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের (নিউক্লিয়াসের) সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের দরুন কঠিন পরিবাহীতে বিদ্যুতের প্রবাহ ঘটে। ইলেকট্রনের স্পিন ও ইলেকট্রন প্রবাহের বর্তুলতা (চক্রাকার প্রবাহ) বা ত্বরণের জন্য চৌম্বকত্ব তৈরি হয়।
৭৬৭৯
উপাত্ত সংগ্রহে সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া একটি--
উত্তর
প্রাথমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি
সমাধান
প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি ৪ প্রকার -
১. প্রত্যেক্ষ ব্যক্তিগত সাক্ষাৎকার
২. পরোক্ষ মৌখিক জিজ্ঞাসাবাদ
৩. স্হানীয় সংস্হা বা যোগাযোগকারীর মাধ্যমে
৪. প্রশ্নপত্রের মাধ্যমে।
৭৬৮০
কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়?
উত্তর
বৈদ্যুতিক মোটর
সমাধান
বৈদ্যুতিক মোটর হল এমন একটি কৌশল এবং ব্যবস্থা, যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়। প্রকারভেদ অনু্যায়ী এর গঠন ও ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। বৈদ্যুতিক মোটর তড়িত প্রকৌশলের আলোচ্য একটি বিষয়। বৈদ্যুতিক মোটর মূলত ফ্যারাডের আবেশ সূত্রের উপর ভিত্তি করে তৈরী করা হয়ে থাকে। মোটরে প্রবাহিত তড়িৎ এর ধরন অনুযায়ী মোটর সাধারনত দুই ধরনের হয়ে থাকে। যেমনঃ এসি মোটর ও ডিসি মোটর