৭৭১১
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ
উত্তর
এতে বিদ্যুতের অপচয় কম হয়
সমাধান
বিদ্যুৎ পরিবহনে যে তার ব্যবহৃত হয় তার রোধ আছে।
রোধের কারণে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ শক্তি তাপ শক্তি হিসেবে অপচয় হয়।
সেজন্য অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে তড়িৎ প্রবাহ কমিয়ে ভোল্টেজ বাড়ানো হয় যাতে অপচয় কম হয়।
৭৭১২
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়?
উত্তর
কেঁচো
সমাধান
কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ষাঁড় ও মহিষ গৃহপালিত প্রাণী।
৭৭১৩
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর
Capsychus saularis
সমাধান
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল - এর বৈজ্ঞানিক নাম Capsychus saularis. পক্ষান্তরে, Tanualosa ilisha হচ্ছে জাতীয় মাছ ইলিশের বৈজ্ঞানিক নাম এবং Panthera tigris হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম।
৭৭১৪
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্র কৌশল যা-
উত্তর
তড়িৎ শক্তি কে যান্ত্রিক শক্তিতে রূপান্তিরিত করে
সমাধান
বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
জেনারেটর যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।
তাপীয় ইঞ্জিন তাপ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
৭৭১৬
থিয়ামিনের অবাব জনিত রোগ হল-
উত্তর
বেরিবেরি
সমাধান
ভিটামিন বি১ বা থিয়ামিনের অভাব তথা অল্প ঘাটতি হলে শারীরিক ও মানসিক অবসান, আবেগ প্রবণতা হ্রাস, খিটখিটে মেজাজ, ওজন, হ্রাস ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে থিয়ামিনের বেশি ঘাটতি হলে বেরিবেরি (Beriberi) রোগ হয়। পক্ষান্তরে, ভিটামিন বি৬ (পাইরিডক্সিন) ও বি১২ (সায়ানো কোবালামিন) - এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া (Pernicious anaemia) রোগ হয়।
৭৭১৭
কোন যুগে মানুষের আবির্ভাব ঘটেছে?
উত্তর
ক্রিটেসাস যুগে
সমাধান
পৃথিবীতে মানুষ নামের সর্বশ্রেষ্ঠ জাতির আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে মেসোজোয়িক Era - এর সূচনালগ্নে ‘ক্রিটেসাস’ (Cretaceous) যুগে (১৪৫.৫ - ৬৫.৫ মিলিয়ন বছর আগে)।
৭৭১৮
পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে প্রায়-
উত্তর
৬৩৭১ কিলোমিটার
সমাধান
পৃথিবীর ব্যাসার্ধ হল পৃথিবীর কেন্দ্র থেকে তার উপরিভাগে একটি বিন্দু পর্যন্ত দূরত্ব। এর মানের তারতম্য নিরক্ষরেখায় ৬, ৩৭৮ কিমি (৩, ৯৬৩মাইল) থেকে মেরু অঞ্চলে ৬৩৫৭ কিমি (৩৯৫০ মাইল) পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর ব্যাসার্ধ জ্যোতির্বিজ্ঞান ও ভূপ্রকৃতিবিদ্যায় একটি শিল্প - পদের এবং উভয়ক্ষেত্রেই একটি পরিমাপের একক। এটি জ্যোতির্বিজ্ঞানে R⊕ দ্বারা প্রকাশ করা হয়। যখন শুধুমাত্র একটি ব্যাসার্ধের উল্লেখ থাকে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মতে এতে নিরক্ষীয় ব্যাসার্ধ ব্যবহার করা উচিত। আন্তর্জাতিক ভূগণিত ও ভূপদার্থবিজ্ঞান জোট (আইইউজিজি) তিনটি গ্লোবাল গড় ব্যাসার্ধ নির্ধারিণ করে: উপবৃত্তের ব্যাসার্ধের গাণিতিক গড় (R1); প্রকল্পিত ব্যাসার্ধ, যা উপভৃত্তের পৃষ্ঠের সমান ক্ষেত্রফ্অল বিশিষ্ট পৃষ্ঠের একটি গোলকের ব্যাসার্ধ (R2); এবং আয়তনিক ব্যাসার্ধ, যা উপভৃত্তের আয়তনের সমান আয়তন বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ (R3) এই তিনটি ব্যাসার্ধই প্রায় ৬, ৩৭১ কিলোমিটার (৩, ৯৫৯ মাইল)।
৭৭১৯
কৃষ্ণগহবর হতে এমনকি আলোও বের হতে পারে না। কারণ-
উত্তর
এর মহাকর্ষ শক্তি খুবই বেশি
সমাধান
মহাকাশের যে অঞ্চল থেকে আলোকে শষ্কু (light cones) নির্গত হয়ে দূরস্থিত কোনো পর্যবেক্ষকের নিকট পৗঁছে না, সে অঞ্চলকেই বলা হয় কৃষ্ণগহ্বর ( Black hole) এ কৃষ্ণগহ্বরের পৃষ্ঠের মহাকর্ষীয় ক্ষেত্র এমন শক্তিশালী যে, আলোক শস্কুগুলো ভিতর দিকে বেকে যায়। সে বক্রতা এতো বেশি যে, আলোক আর সেখান থেকে নির্গত হতে পারে না।
৭৭২০
এক রক্তদান শিবিরে আপনি যদি 250ml রক্তদান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেয়া হবে?
উত্তর
5%
সমাধান
একজন পূর্ণববয়স্ক মানুষের দেহে সাধারণত ৫ - ৬ লিটার রক্ত থাকে। এ হিসাবে ৫লিটার ৫০০০ মিলিলিটার। এখন, ৫০০০ মিলিলিটারে রক্ত নেয়া হয় ২৫০ মিলিলিটার। সুতরাং শতকরা রক্ত নেয়ার পরিমাণ = ২৫০×১০০/৫০০০ = ৫%।